শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সমস্যা অস্বীকারের প্রবণতা এই সরকারের মধ্যেও দেখা যাচ্ছে: শায়খে চরমোনাই আজ মসজিদে হারাম ও মসজিদে নববিতে জুমার খতিব যাঁরা শাইখুল ইসলামের আগমন আমরা যেভাবে উদযাপন করতে পারি! প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’

আমি চোর নই, আমি মায়ের অবাধ্য সন্তান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুযযাম্মিল হক উমায়ের||

এক যুবক তার মায়ের খেদমত করতো৷ হঠাৎ যুবকের মনে হজ্জ করার প্রেরণা জেগে বসলো৷ মা তাকে হজ্জ করতে এই বলে নিষেধ করলেন যে, তুমি চলে গেলে আমার খেদমত কে করবে৷ এভাবে কয়েক বছর যুবক হজ্জে যাওয়ার নিয়ত করে আর তার মা নিষেধ করে দেন৷

পরের বছর যুবক জেদ করেই মায়ের নিষেধ না মেনে হজ্জে রওয়ানা হয়ে যায়৷ পথিমধ্যে রাতে এক মসজিদে অবস্থান নেয়৷ ঘটনাক্রমে সে রাতে এলাকায় চুরি হয়ে যায়৷ লোকজন চোর তালাশ করে করে মসজিদে এসে এই অপরিচিত যুবককে দেখতে পায়৷ অচেনা হওয়ায় লোকজন তাকেই চোর বলে ধরে এনে উত্তম-মাধ্যম দেয়া শুরু করে৷ অপমান, লাঞ্ছনা করতে থাকে৷ কেউ গালি দেয়৷ কেউ চড়-থাপ্পড় দেয়৷ কেউ কিল-ঘুষি লাথি দেয়৷

এলাকাবাসী মেরেটেরে অবশেষে চোরকে বিচারকের কাছে হস্তান্তর করে দেয়৷ বিচারক চুরা করা বিষয়ে তার কাছে তথ্য জানতে চান৷ কিন্তু যুবক কোন তথ্য দিতে পারেনি৷ নিজে চোর নয় সাব্যস্ত করার চেষ্টা করতে থাকে৷ কিন্তু উপযুক্ত তথ্য না পাওয়ায় বিচারক লোকজনকে একত্র করে চুরির শাস্তি প্রয়োগ করার ঘোষণা দেন৷ এবং যুবক বয়সে কাজ না করে চুরির পেশা গ্রহণ করার জন্যে তিরস্কার করেন৷

কিন্তু এইসবের পিছনে মায়ের আদেশ না মানাই ছিলো মূল কারণ, যুবক বুঝতে পারে৷ সুতরাং যুবক বিচারককে উদ্দেশ্য করে বলতে লাগলো, মাননীয় বিচারক সাহেব!

আমি চোর তাই চোরের শাস্তি এমনই হয় এই কথা বলবেন না৷ বরং এই কথা বলুন-আমি মায়ের অবাধ্য সন্তান৷ আর মায়ের অবাধ্য সন্তানের শাস্তি দুনিয়াতে আমার মতোই হয়ে থাকে৷ এই কথা বলে যুবক হাউমাউ করে লোকজনের সামনে কাঁধতে শুরু করে দেয়৷ সুতরাং মা-বাবার সাথে সদাচারণ করতে হবে৷ মা-বাবার সাথে অসদাচরণ করলে এই শাস্তি দুনিয়াতেও চলে আসে পরকালে তো আছেই৷ আল্লাহ তায়ালা আমাদেরকে মা-বাবার হক আদায় করার তাওফিক দান করুন৷ আমীন৷

সূত্র: খুতুবাতে আসলাম

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ