শনিবার, ২০ জুন ২০২৬ ।। ৬ আষাঢ় ১৪৩৩ ।। ৫ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
যশোরে বিজিবির অভিযানে ৭ কোটি ৬৮ লাখ টাকার স্বর্ণ উদ্ধার ইসরায়েলি বাহিনী লেবাননে থাকা অবস্থায় যুদ্ধবিরতি ‘অর্থহীন’ : হিজবুল্লাহ মালয়েশিয়ায় ১১৮ অবৈধ বাংলাদেশি আটক উচ্চশিক্ষায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র যৌথ ডিগ্রি বাস্তবায়ন চায় ইউজিসি আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, এটা একটা মাফিয়া পার্টি: স্বরাষ্ট্রমন্ত্রী ভারতে ৪৫ দিনে ২৩টির বেশি মসজিদ-মাদরাসা ভাঙল বিজেপি সরকার কারা চাঁদাবাজির সঙ্গে জড়িত, জনগণ জানে: জামায়াত আমির কর্মবিমুখতা থেকে ভিক্ষাবৃত্তি: সমাজের নীরব অভিশাপ বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়েনি: পানিসম্পদ প্রতিমন্ত্রী ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি ব্যর্থ করে দিতে পারে ইসরায়েল: মার্কিন গোয়েন্দাসংস্থা।

পোস্তগোলায় গার্মেন্টসে আগুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীর পোস্তগোলায় শ্যামপুর লাল মসজিদের পাশে আলম গার্মেন্টসে আগুনের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ৮টি ইউনিটের আড়াই ঘণ্টার প্রচেষ্টায় এ আগুন নিয়ন্ত্রণে আসে।

শনিবার রাত পৌনে ১২টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ভেতরে দাহ্য পদার্থ থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে দমকল বাহিনীর কর্মীদের বেশি সময় লেগে যায়।

শনিবার মধ্যরাত সোয় ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাহান শিকদার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শ্যামপুর সাত তলা ভবনের চতুর্থ তলায় রাত পৌনে ১২টার দিকে আলম গার্মেন্টসে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের প্রথমে পাঁচটি ইউনিট, পরে আরও তিনটি ইউনিট যোগ দেয়। আড়াই ঘণ্টারও বেশি সময় পর আগুন নিয়ন্ত্রণে আসে।

তিনি আরও বলেন, আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখন জানা যায়নি। তদন্তের পর জানা যাবে।

স্থানীয়রা জানায়, আগুন লাগা চতুর্থ তলায় গার্মেন্টসটির পোশাক ফিনিশিংয়ের কাজ চলত।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ