শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

ফলাফলে দ্বিগুণ ভোটে এগিয়ে আইভী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে শান্তিপূর্ণ ভোটগ্রহণ শেষ চলছে ফলাফল ঘোষণা। শেষ খবর পর্যন্ত ১৬৪ টি কেন্দ্রে নৌকা প্রার্থী সেলিনা হায়াৎ আইভীর প্রাপ্ত ভোট ১ লাখ ৩৮ হাজার ১১৬ এবং স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা তৈমুর আলম পেয়েছেন ৭৮ হাজার ৯৬৩ ভোট।

বিভিন্ন কেন্দ্র থেকে ফল আসার পর নারায়ণগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে স্থাপিত ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে রিটার্নিং কর্মকর্তা মাহফুজা আক্তার তা ঘোষণা করছেন।

মোট ১৯২টি কেন্দ্রের মধ্যে সন্ধ্যা ৭.২০টা পর্যন্ত ১৬৪ টি কেন্দ্রের ফল প্রকাশ করা হয়েছে। রোবাবার সকাল ৮টায় শুরু হয়ে বিরতিহীনভাবে ভোট চলে বিকাল ৪টা পর্যন্ত। তবে, বিকেল ৪টার মধ্যে যারা কেন্দ্রের লাইনে ছিলেন তাদেরও ভোট নেয়া হয়েছে। মোট ১৯২টি ভোটকেন্দ্রের সবগুলোতেই ভোট হয় ইভিএম-এ।

নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে সব ধরনের পদক্ষেপ নেয় নির্বাচন কমিশন। কেন্দ্রগুলোতে দায়িত্ব পালন করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। নিরাপত্তা নিশ্চিতে মোতায়েন হয় আনসার, বিজিবি, র‍্যাব, পুলিশ।

যে কোনো ধরনের সহিংসতা ঠেকাতে নেয়া হয় কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে মোট ভোটার ৫ লাখ ১৭ হাজার ৩৬১ জন। এবারের নির্বাচনে মেয়র পদে লড়ছেন ৭ প্রার্থী। এছাড়া, ২৭টি সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর পদে ১৪৮ জন এবং ৯টি সংরক্ষিত নারী আসনে প্রার্থীর সংখ্যা ৩২ জন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ