শনিবার, ২০ জুন ২০২৬ ।। ৬ আষাঢ় ১৪৩৩ ।। ৫ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
যশোরে বিজিবির অভিযানে ৭ কোটি ৬৮ লাখ টাকার স্বর্ণ উদ্ধার ইসরায়েলি বাহিনী লেবাননে থাকা অবস্থায় যুদ্ধবিরতি ‘অর্থহীন’ : হিজবুল্লাহ মালয়েশিয়ায় ১১৮ অবৈধ বাংলাদেশি আটক উচ্চশিক্ষায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র যৌথ ডিগ্রি বাস্তবায়ন চায় ইউজিসি আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, এটা একটা মাফিয়া পার্টি: স্বরাষ্ট্রমন্ত্রী ভারতে ৪৫ দিনে ২৩টির বেশি মসজিদ-মাদরাসা ভাঙল বিজেপি সরকার কারা চাঁদাবাজির সঙ্গে জড়িত, জনগণ জানে: জামায়াত আমির কর্মবিমুখতা থেকে ভিক্ষাবৃত্তি: সমাজের নীরব অভিশাপ বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়েনি: পানিসম্পদ প্রতিমন্ত্রী ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি ব্যর্থ করে দিতে পারে ইসরায়েল: মার্কিন গোয়েন্দাসংস্থা।

হিলিতে কমেছে পেঁয়াজের দাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: হিলি স্থলবন্দরে পাইকারি আড়ৎগুলোতে কমেছে ভারতীয় পেঁয়াজের দাম। প্রতি কেজিতে কমেছে ৬ থেকে ৮ টাকা পর্যন্ত। এক সপ্তাহ আগে বিক্রি হয়েছিল ২৭ থেকে ৩০ টাকা কেজি দরে।

বর্তমানে ২১ থেকে ২২ টাকায় পেঁয়াজ বিক্রি হচ্ছে। হিলি বন্দরে পেঁয়াজের দাম কমায় খুশি পাইকাররা। তবে খুচরা বাজারে ক্রেতা তেমন নেই বলছেন ব্যবসায়ীরা।

ব্যবসায়ীরা জানান, পাবনা ও মেহেরপুরসহ দেশের বিভিন্ন অঞ্চলে নতুন পেঁয়াজ উঠেছে। এতে বাজারে দেশীয় পেঁয়াজের সরবরাহ বেড়েছে। সরবরাহ বাড়ায় আগের তুলনায় দামও কম। সেই সঙ্গে ক্রেতা সংকট।

পেঁয়াজ আমদানিকারকরা জানান, বন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি অব্যাহত রয়েছে। তবে আমদানির পরিমাণ মাঝে মাঝে ওঠানামা করছে। কারণ দেশের বাজারে এখন প্রচুর পরিমাণ দেশীয় পেঁয়াজের সরবরাহ রয়েছে। যার জন্য আমদানিকারকরা ভারত থেকে পেঁয়াজ আমদানি করতে আগ্রহ হারিয়ে ফেলছে।

হিলি বাজারের আড়তদার ফিরোজ বলেন, দেশি পেয়াজের আমদানি বেশি হওয়ার কারণে দাম কমে গেছে । গত সপ্তাহে যে পেঁয়াজ বিক্রি করেছি ৩০ টাকায় আজকে পেঁয়াজ বিক্রি করছি ২৫ টাকার নিচে। দাম কমায় বেশি করে কিনছেন ক্রেতারা। এতে আমাদের পেঁয়াজও বিক্রি হচ্ছে বেশি করে।

হিলি কাস্টমসের তথ্য মতে, গত সপ্তাহে ৬ কর্মদিবসে ভারতীয় ৫৬ ট্রাকে ১ হাজার ৫৬৪ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হলেও গতকাল সপ্তাহের প্রথম কর্মদিবস শনিবার আমদানি হয়েছে ভারতীয় ১১ ট্রাকে ২৯৭ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে এই বন্দর দিয়ে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ