শনিবার, ২০ জুন ২০২৬ ।। ৬ আষাঢ় ১৪৩৩ ।। ৫ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
যশোরে বিজিবির অভিযানে ৭ কোটি ৬৮ লাখ টাকার স্বর্ণ উদ্ধার ইসরায়েলি বাহিনী লেবাননে থাকা অবস্থায় যুদ্ধবিরতি ‘অর্থহীন’ : হিজবুল্লাহ মালয়েশিয়ায় ১১৮ অবৈধ বাংলাদেশি আটক উচ্চশিক্ষায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র যৌথ ডিগ্রি বাস্তবায়ন চায় ইউজিসি আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, এটা একটা মাফিয়া পার্টি: স্বরাষ্ট্রমন্ত্রী ভারতে ৪৫ দিনে ২৩টির বেশি মসজিদ-মাদরাসা ভাঙল বিজেপি সরকার কারা চাঁদাবাজির সঙ্গে জড়িত, জনগণ জানে: জামায়াত আমির কর্মবিমুখতা থেকে ভিক্ষাবৃত্তি: সমাজের নীরব অভিশাপ বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়েনি: পানিসম্পদ প্রতিমন্ত্রী ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি ব্যর্থ করে দিতে পারে ইসরায়েল: মার্কিন গোয়েন্দাসংস্থা।

সচিবালয়ের পিয়ন পর্যন্ত এমপিদের দাম দেয় না: ক্ষোভ সংসদে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ময়মনসিংহ-৩ আসনের ক্ষমতাসীন দলের সংসদ সদস্য নাজিম উদ্দিন আহমেদ বলেছেন, ‘এমপি হিসেবে একজন সচিবের কাছে গেলে তারা যেভাবে শ্রদ্ধা করবেন, সেই শ্রদ্ধাবোধ নাই। পিয়ন পর্যন্ত আমাদের দাম দেয় না। স্যারডা না বইলা পারে না। আমলাতন্ত্রের হাতে আমরা জিম্মি হয়ে গেছি।’

জাতীয় সংসদে সোমবার রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় এসব বলেন নাজিম উদ্দিন। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের এ অধিবেশন শুরু হয়।

নাজিম উদ্দিন আহমেদ বলেন, ‘আমলাতান্ত্রিক জটিলতায় আমরা ভুগছি। একজন এমপির মূল্যায়ণ নাই। এমপি হিসেবে একজন সচিবের কাছে গেলে তারা যেভাবে শ্রদ্ধা করবেন, সেই শ্রদ্ধাবোধ নাই। আমলাতন্ত্রের হাত থেকে বাঁচার জন্য আমাদের শক্ত হতে হবে। নিয়মের ভিত্তিতে কাজ করতে হবে।’

নাজিম উদ্দিন বলেন, ‘দয়া করে আমলাতন্ত্র থেকে রেহাই পেতে শক্ত হোন। শক্ত না হলে তারা আমাদের গুরুত্ব দেবে না। আমরা যদি সংসদে সত্য কথা বলি, তাহলে বিরোধী দলের ফ্লোরের মতো হয়ে যায়।’

নিজ এলাকার চিত্র তুলে ধরে সাংসদ বলেন, ‘আমি আমার এলাকার সমস্যা তুলে ধরতে চাই। গৌরীপুরে ১০টা হাইস্কুল চারতলা ভবন হয়েছে। অর্ধেক হওয়ার পর কাজ স্থবির হয়ে পড়েছে। রাস্তাগুলোর কাজ স্থবির হয়ে গেছে। একজন ইঞ্জিনিয়ার সাহেবকে, পিডি সাহেবকে জিজ্ঞাসা করলে বলে ফান্ড নাই, টাকা নাই।

টাকা নিয়ে আসেন। আওয়ামী লীগ নির্বাচনমুখী। আর সময় আছে দুই বছর। এই দুই বছরের মধ্যে যদি কাজগুলো সম্পন্ন করতে না পারি, তাহলে জনগণের কাছে কথা বলতে পারব না। ৫০ কোটি টাকার কাজ, অর্ধেক হয়ে বসে রয়েছে।’

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ