শনিবার, ২০ জুন ২০২৬ ।। ৬ আষাঢ় ১৪৩৩ ।। ৫ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়েনি: পানিসম্পদ প্রতিমন্ত্রী ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি ব্যর্থ করে দিতে পারে ইসরায়েল: মার্কিন গোয়েন্দাসংস্থা। বিশ্ব শরণার্থী দিবসে বাস্তুচ্যুত মানুষের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিতের আহ্বান গাজীপুরে ইসলামী ছাত্র আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিকেএম মিডিয়া সেলের আয়োজনে ওরিয়েন্টেশন কর্মশালা ইঞ্জিন বিকল হয়ে ফেনীতে আড়াই ঘণ্টা আটকা মেঘনা এক্সপ্রেস মোহাম্মদপুরের অপরাধীদের নির্মূল করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষিকাজ: জীবিকার পাশাপাশি ইবাদত বড় ছেলে হত্যার ঘটনায় ছোট ছেলের নামে বাবার মামলা হাতিরঝিলের নিরাপত্তায় আনসার মোতায়েন করা হবে: মীর শাহে আলম

আজ জেলা প্রশাসকদের সম্মেলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: জেলা প্রশাসকদের (ডিসি) বহুল প্রতীক্ষিত বার্ষিক সম্মেলন শুরু হচ্ছে আজ মঙ্গলবার।

মন্ত্রিপরিষদ বৈঠক শেষে সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে এ সম্মেলন উদ্বোধন করবেন।

জাতীয় সংসদের মন্ত্রিপরিষদ কক্ষে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবারও প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিন দিনব্যাপী এ সম্মেলনের উদ্বোধন করবেন। তবে করোনার কারণে এবার তিনি গণভবন থেকে ভার্চুয়ালি উদ্বোধন করবেন। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে সকাল ১০টায় সম্মেলন শুরু হবে।

ডিসি সম্মেলনের বিভিন্ন দিক নিয়ে সোমবার সচিবালয়ে সংবাদ সম্মেলন করেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল। তিনি বলেন, করোনা সংক্রমণের কারণে সম্মেলনে অতিথিদের কম দাওয়াত দেওয়া হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে ১৫ জন মন্ত্রী ও ১৫ জন সচিবকে দাওয়াত দেওয়া হয়েছে। কার্য অধিবেশনগুলোতে সংশ্লিষ্ট মন্ত্রী ও সচিব মঞ্চে বসবেন, ডিসিরা গ্যালারিতে ছড়িয়ে-ছিটিয়ে বসবেন।

খন্দকার আনোয়ারুল ইসলাম জানান যে, এখন পর্যন্ত দুই বিভাগীয় কমিশনার এবং পাঁচজন ডিসি কোভিড -১৯ পজিটিভ হয়েছেন। তারা রাজশাহী ও বরিশালের বিভাগীয় কমিশনার এবং কক্সবাজার, রাজশাহী, পটুয়াখালী, লক্ষ্মীপুর ও চুয়াডাঙ্গার ডিসি।

করোনার নতুন ঢেউয়ের পটভূমিতে ভার্চুয়াল প্ল্যাটফর্ম ব্যবহার সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, তারা কোভিড-১৯ বিবেচনা করে সম্মেলন স্থলটি ওসমানী স্মৃতি মিলনায়তনে স্থানান্তরিত করেছেন এবং ৭০০ জনের ধারণক্ষমতা থাকলেও মাত্র ৬৪ জন লোককে অনুষ্ঠানস্থলে যেতে দেওয়া হবে।

কোভিড-১৯, ভূমি ব্যবস্থাপনা, আইন প্রয়োগ, স্থানীয় সরকারের কার্যক্রম শক্তিশালীকরণ, দুর্যোগ ব্যবস্থাপনা, স্থানীয় পর্যায়ে দারিদ্র্য হ্রাস ও কর্মসংস্থান, সামাজিক নিরাপত্তা বেষ্টনী কার্যক্রম, আইসিটি ও ই-গভর্নেন্স, শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ, ভৌত অবকাঠামো এবং সম্মেলনে উন্নয়ন কর্মকাণ্ডের ওপর গুরুত্ব দেওয়া হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ