শনিবার, ২০ জুন ২০২৬ ।। ৬ আষাঢ় ১৪৩৩ ।। ৫ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়েনি: পানিসম্পদ প্রতিমন্ত্রী ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি ব্যর্থ করে দিতে পারে ইসরায়েল: মার্কিন গোয়েন্দাসংস্থা। বিশ্ব শরণার্থী দিবসে বাস্তুচ্যুত মানুষের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিতের আহ্বান গাজীপুরে ইসলামী ছাত্র আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিকেএম মিডিয়া সেলের আয়োজনে ওরিয়েন্টেশন কর্মশালা ইঞ্জিন বিকল হয়ে ফেনীতে আড়াই ঘণ্টা আটকা মেঘনা এক্সপ্রেস মোহাম্মদপুরের অপরাধীদের নির্মূল করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষিকাজ: জীবিকার পাশাপাশি ইবাদত বড় ছেলে হত্যার ঘটনায় ছোট ছেলের নামে বাবার মামলা হাতিরঝিলের নিরাপত্তায় আনসার মোতায়েন করা হবে: মীর শাহে আলম

Vemday অনলাইন শপিংয়ের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আলী যুবায়ের খান: ‘Vemday অনলাইন শপিং’ এর নামে প্রতারণার অভিযোগ ওঠেছে। এই প্রতিষ্ঠানটি যাত্রা শুরুর পর থেকে বিভিন্ন ধরনের অফার দিয়ে ক্রেতাদের নজর কাড়ে।

১৯৯টাকায় hair straightener, ১০০টাকায় featured phone, ৭১ টাকায় body spray, ১৬টাকায় হুডি, ১৬টাকায় mi band5 ঘড়িসহ এমন অনেক পণ্যের বিজ্ঞাপন দিচ্ছে প্রতিষ্ঠানটি।

অর্ডার কনফার্ম করেও নির্দিষ্ট সময়ের পরেও পন্য হাতে পাচ্ছেন না ক্রেতারা। ‘Vemday অনলাইন শপিং’ পেজের বিভিন্ন পোস্টের কমেন্টে পন্য না পাওয়ার বিষয়ে অভিযোগ করতে দেখা গেছে।

রাইসুল ইসলাম নামে এক ক্রেতা আওয়ার ইসলামকে জানান, তিন সপ্তাহ আগে ১০০ টাকার একটি মোবাইল ফোন অর্ডার করেছিলাম, এখনো পণ্য হাতে পাইনি। তাদের কে বললে বলে, ‘অর্ডার বেশি হওয়ায় পন্য দিতে দেড়ি হচ্ছে’।

মাসুদুর রহমান নামে আরেক ক্রেতা বলেন, আমি ১০০ টাকার একটি পণ্য অর্ডার করেছি, এখনো পাইনি।

ইসমাঈল হোসেন নামে একজন তাদের কমেন্টে লিখেন, বাঁশ খাইলে ১৬ টাকাই খাইছি, তাও আবার সেই ১২/১২/২০২১ মানে গত বছর। নতুন করে আর খেতে চাই না।

এমন আরো কয়েকজন প্রতারণার শিকার ক্রেতা অভিযোগ করেছে অগ্রিম টাকা দিয়ে পন্য না পাওয়ার। অনেকে তাদের থেকে পন্য নেয়ার ক্ষেত্রে সর্তক করছে।

এ বিষয়ে Vemday শপের ম্যানেজারের সাথে বেশ কয়েকবার ফোন দেয়ার পরও তার সাথে কথা বলা যায়নি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ