শনিবার, ২০ জুন ২০২৬ ।। ৬ আষাঢ় ১৪৩৩ ।। ৫ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়েনি: পানিসম্পদ প্রতিমন্ত্রী ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি ব্যর্থ করে দিতে পারে ইসরায়েল: মার্কিন গোয়েন্দাসংস্থা। বিশ্ব শরণার্থী দিবসে বাস্তুচ্যুত মানুষের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিতের আহ্বান গাজীপুরে ইসলামী ছাত্র আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিকেএম মিডিয়া সেলের আয়োজনে ওরিয়েন্টেশন কর্মশালা ইঞ্জিন বিকল হয়ে ফেনীতে আড়াই ঘণ্টা আটকা মেঘনা এক্সপ্রেস মোহাম্মদপুরের অপরাধীদের নির্মূল করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষিকাজ: জীবিকার পাশাপাশি ইবাদত বড় ছেলে হত্যার ঘটনায় ছোট ছেলের নামে বাবার মামলা হাতিরঝিলের নিরাপত্তায় আনসার মোতায়েন করা হবে: মীর শাহে আলম

আগামীকাল বাহরুল উলুম মাদরাসার মাহফিলে আসছেন মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীর মাদরাসা বাহরুল উলুম ঢাকা’র ২ দিন ব্যাপী বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে।

আগামীকাল ২১ ও ২২ জানুয়ারি রোজ শুক্র ও শনিবার ঢাকা মাণ্ডার শেষ মাথা ইনডোর এ বিকেল তিনটা থেকে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।

মাদরাসা বাহরুল উলুম ঢাকার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ও শাইখুল হাদিস মুফতী মো: কেফায়েতুল্লাহ কাশফীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম।

মুফতী মো: কেফায়েতুল্লাহ কাশফী আওয়ার ইসলাম কে বলেন, মাহফিল আজ থেকে শুরু হওয়ার কথা থাকলেও অনিবার্য কারণে আমরা আজ শুরু করতে পারিনি। আগামীকাল থেকে ইনশাআল্লাহ ‍দুই দিন ব্যাপী মাহফিল অনুষ্ঠিত হবে। দীনি ভাইদের আহ্বান করছি, আপনারা এ মহতি মাহফিলে অংশগ্রহণ করবেন।

সম্মেলনের প্রথম দিন উপস্থিত থাকবেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি মুহিব্বুল্লাহ বাকি আন-নদভী। পীর সাহেব চরমোনাই রহ. এর সাহেবজাদা মাওলানা জিয়াউল করীম।

জামিয়া ইসলামিয়া তেজগাঁও রেলওয়ে ঢাকার মুহতামিম মাওলানা মুজিবুর রহমান ফয়েজী। বরিশাল জাগুয়া ইউপি চেয়ারম্যান মুফতি হেদায়েতুল্লাহ আজাদী। মাওলানা রাশেদুল ইসলাম রহমতপুরী, কুমিল্লা। ইসলামী আলোচক মুফতি রেজাউল কারীম আবরার।

সম্মেলনের দ্বিতীয় দিন উপস্থিত থাকবেন মাওলানা ড. মুশতাক আহমদ। মাওলানা খালেদ সাইফুল্লাহ লক্ষ্মীপুর। মাওলানা ফরিদ উদ্দীন আল-মোবারক ও মাওলানা আবুল হাসান বোখারী গাজীপুরা। মুফতি মিযানুর রহমান সাঈদ। মাওলানা মাহবুবে এলাহী উজানী। মাওলানা রেজাউল করীম টাঙ্গাইল ও মাওলানা শেখ ফজলে বারী মাসউদ প্রমুখ।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ