শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

ইউক্রেন-রাশিয়ার মধ্যে যুদ্ধ চান না এরদোগান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান বলেছেন, ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ চান না তিনি।

বৃহস্পতিবার তুরস্কে সফররত এল সালভেদরের প্রেসিডেন্ট নায়েব বুকিলের সাথে রাজধানী আঙ্কারায় এক যৌথ সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি।

তুর্কি প্রেসিডেন্ট বলেন, তুরস্ক চায় এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় থাকুক এবং কোনো প্রকার নেতিবাচক প্রভাব না ছড়াক।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লদিমির জেলেনেস্কিকে একই টেবিলে আলোচনায় বসানোর বিষয়ে আশা প্রকাশ করেন তিনি।

এরদোগান বলেন, ‘আমরা আশা করছি জনাব পুতিন ও জেলেনেস্কিকে যত শিগগির সম্ভব একত্রে করতে পারবো এবং তাদের মুখোমুখি বৈঠকে বসাতে পারবো।’

তিনি জানান, দুই দেশের মধ্যে সম্পর্কের জট কাটানোর উদ্দেশ্যে ফেব্রুয়ারির শুরুতে ইউক্রেনে সফরে যাচ্ছেন তিনি।

সাম্প্রতিক সময়ে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে সম্পর্কের উত্তেজনা বিরাজ করছে। এরইমধ্যে ইউক্রেন সীমান্তে রাশিয়ার সৈন্য সমাবেশের খবর পাওয়া গেছে। ইউক্রেনের অভিযোগ, দেশটির পূর্বাঞ্চলে কিয়েভের বিরুদ্ধে লড়াইরত রুশপন্থী বিদ্রোহী যোদ্ধাদের সহায়তার নামে ইউক্রেনে আগ্রাসনের প্রস্তুতি নিচ্ছে মস্কো।

সূত্র: টিআরটি ওয়ার্ল্ড।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ