শনিবার, ২০ জুন ২০২৬ ।। ৬ আষাঢ় ১৪৩৩ ।। ৫ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি ব্যর্থ করে দিতে পারে ইসরায়েল: মার্কিন গোয়েন্দাসংস্থা। বিশ্ব শরণার্থী দিবসে বাস্তুচ্যুত মানুষের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিতের আহ্বান গাজীপুরে ইসলামী ছাত্র আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিকেএম মিডিয়া সেলের আয়োজনে ওরিয়েন্টেশন কর্মশালা ইঞ্জিন বিকল হয়ে ফেনীতে আড়াই ঘণ্টা আটকা মেঘনা এক্সপ্রেস মোহাম্মদপুরের অপরাধীদের নির্মূল করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষিকাজ: জীবিকার পাশাপাশি ইবাদত বড় ছেলে হত্যার ঘটনায় ছোট ছেলের নামে বাবার মামলা হাতিরঝিলের নিরাপত্তায় আনসার মোতায়েন করা হবে: মীর শাহে আলম পরিত্যক্ত কূপ থেকে ছাগল তুলতে নেমে ৪ জনের মৃত্যু

মাওলানা জাফরুল্লাহ খানের ইন্তেকালে মাওলানা সুলাইমান নোমানীর শোক 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দেশের প্রাজ্ঞ রাজনীতিবিদ, বিশিষ্ট লেখক ও গবেষক, বহু গন্থ প্রণেতা, জামিয়া নূরিয়া ইসলামিয়া কামরাঙ্গীরচর মাদ্রাসার সাবেক সিনিয়র মুহাদ্দিস, মাওলানা জাফরুল্লাহ খান রহ. এর ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন খলিফায়ে হাফেজ্জী,শাইখুল হাদিস আল্লামা সুলাইমান নোমানী।

তিনি গণমাধ্যমে প্রেরিত বার্তায় বলেন, মাওলানা জাফরুল্লাহ খান আমার খুব কাছের ও স্নেহের ব্যাক্তি ছিলেন। আমার সাথে তার তাসাউফের লাইনের সমপর্ক ছিল। উনি আমার খলিফাদের মধ্যে শীর্ষ ছিলেন।

তিনি চট্টগ্রাম দামপাড়া মাদ্রাসার মুহতামিম থাকা অবস্থায় হযরত হাফেজ্জী হুজুর রহ. এর বাংলাদেশ খেলাফত আন্দোলনে যোগদান করেন এবং পরবর্তীতে দীর্ঘদিন দলের মহাসচিবের পদ অলংকৃত করেন। তার মতো প্রাজ্ঞ রাজনীতিবিদ ও লেখক এদেশের আপামর জনতা খুব কম সংখ্যক দেখেছে।

দেশের যেকোনো আন্দোলন সংগ্রামে তিনি সামনে থেকে আপামর তৌহিদী জনতাকে রাহবারী করেছেন। তিনি একজন যোগ্য শিক্ষক ছিলেন। যার হাতে অনেক যোগ্য শাগরিদ তৈরি হয়েছে। তিনি ছিলেন বহু গ্রন্থ প্রণেতা, তার লেখা প্রায় ৪০ টির বেশী বই বাজারজাত হয়েছে। এদেশের ইসলাম ও মানুষের জন্য তার কুরবানী ভবিষ্যতে স্বর্নাক্ষরে লেখে রাখা হবে।

সর্বশেষ,আমি তার রূহের মাগফেরাত কামনা করছি এবং তার পরিবারের সকলের প্রতি সমবেদনা জানাচ্ছি। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌসের আ'লা মাকাম দান করুক, আমিন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ