মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ ঢাকা থেকে নিখোঁজ মাদরাসা ছাত্রকে পাওয়া গেল চাঁদপুরে, নেপথ্যে যে কারণ আল জামিয়াতুল ইমদাদিয়ায় দুই দিনব্যাপী সিরাতুন্নবী মাহফিল শুরু ১৩ নভেম্বর ২৯ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি কওমি মাদরাসার বিরুদ্ধে অপপ্রচার মোকাবিলায় উত্তরায় মুহতামিম সম্মেলন

শাবিতে শিক্ষার্থীদের অনশনে অসুস্থ ৯

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবি) উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে শুক্রবার সকাল পর্যন্ত অনশনরত শিক্ষার্থীদের নয়জন অসুস্থ হয়ে পড়েছেন।

তাদের মধ্যে আটজন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এছাড়া ৪৪ ঘণ্টা ধরে চলা এই অনশনে প্রায় সবাই শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ছেন।

শুক্রবার সকালে অনশনরত শিক্ষার্থী শাহরিয়ার আবেদিন বলেন, আমরা কেউ ভালো নেই। আমাদের অনশনের প্রায় ৪৪ ঘণ্টা পার হতে চলেছে। এ সময়ে এক ফোটা পানিও গ্রহণ না করায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন নয়জন শিক্ষার্থী। তারা এখনও অনশন ভাঙতে রাজি হননি। অনশনস্থলে আমরা যারা আছি তাদের মধ্যে বর্তমানে ১৩ জনকে স্যালাইন দেয়া হচ্ছে। তিনি জানান, যত কষ্টই হোক, যত ত্যাগ স্বীকারই হোক, ভিসির পদত্যাগের আগ পর্যন্ত আমরা অনশন চালিয়ে যাব।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ