রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

ইস্তাম্বুলের ঐতিহাসিক সুলাইমানিয়া মসজিদে ১ বছরে ২০ লাখ পর্যটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: তুরস্কের ইস্তাম্বুল শহরের দ্বিতীয় বৃহত্তম মসজিদ ইসলামের নানা স্মৃতি বিজড়িত জামে সুলাইমানিয়া। করোনা মহামারী পরিস্থিতির মধ্যেও গত বছর অন্তত ২০ লাখ পর্যটক ঐতিহাসিক এ স্থাপনাটি পরিদর্শন করেছেন।

গত বৃহস্পতিবার তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

ইস্তাম্বুলের উত্তর-পূর্ব এলাকা এদির্নে ইউনেস্কো তালিকাভুক্ত এ মসজিদটির অবস্থান। এদির্নের মুফতি শায়খ আলাউদ্দিন বোজকুর্ত বলেন, মসজিদটি দেশী-বিদেশী পর্যটকদের দারুণভাবে আকর্ষণ করে।

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের আশঙ্কায় স্বাস্থ্যবিধি মেনে মুসল্লি ও পরিদর্শনকারীদের জন্য তার দরজা উন্মুক্ত ছিল। এরকম সঙ্কটকালেও গত বছর ২০২১ সালে অন্তত ২০ লাখ পর্যটক এখানে এসেছেন।

গ্রীক সীমান্তবর্তী জামে সুলাইমানিয়া বিখ্যাত ওসমানিয়া স্থপতি সিনান পাশার এক অনন্য উপহার। তিনি ৮০ বছর বয়সে ১৫৬৯ থেকে ১৫৭৫ সালে মসজিদটির নির্মাণ তত্ত্বাবধান করেন।

স্থাপত্যশিল্প ও প্রকৌশল বিদ্যায় তার যত অভিজ্ঞতা ছিল সব এখানে ব্যবহার করেছিলেন। এ কারণেই সৌন্দর্যে মসজিদটি সে সময়ের সবচেয়ে আলোচিত ও নান্দনিক স্থাপনার খেতাব অর্জন করে। সূত্র: আনাদোলু এজেন্সি

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ