শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

পঞ্চগড়ে আবারো দেশের সর্বনিম্ন তাপমাত্রা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পঞ্চগড়ে আবারো দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। ঘন কুয়াশার পাশাপাশি শৈত্যপ্রবাহের কারণে ঠাণ্ডার পরিমাণ বেড়ে যাওয়ায় তাপমাত্রা কমেছে। শনিবার গত দু’দিনের তুলনায় এখানকার তাপমাত্রা ৩ ডিগ্রি সেলসিয়াস কমেছে।

শনিবার সকাল ৯টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। শুক্রবার এখানে ১১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস ও বৃহস্পতিবার ১০ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।

পশ্চিমা বায়ু ও উত্তরের হিমেল বাতাস প্রবাহিত হওয়ায় হঠাৎই পঞ্চগড়ে তাপমাত্রা কমতে শুরু করেছে। শুক্রবার বিকেল থেকে এখানে কুয়াশার পাশাপাশি হিমেল বাতাস প্রবাহিত হওয়ায় শীত বেশি অনুভূত হয়েছে। সকালে সূর্য উঠলেও শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ায় রোদের তেজ উষ্ণতা ছড়াতে পারছে না। তীব্র শীতে নিম্ন আয়ের মানুষের ভোগান্তি বেড়েছে। কাজ না পেয়ে অসহায় হয়ে পড়েছে নিম্ন আয়ের মানুষেরা। শীত বেড়ে যাওয়ায় জেলার অসহায়, ছিন্নমূল ও দিনমজুর মানুষেরা অনেক বিপাকে পড়েছে।

এছাড়া, শীতের প্রকোপ বেড়ে যাওয়ায় হাসপাতালগুলোতে শিশু ও বৃদ্ধ রোগীর সংখ্যা বেড়েছে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: রাসেল শাহ জানান, দুদিন পর আবারো তাপমাত্রা কমেছে। শনিবার সকাল ৯টায় ৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। শৈত্যপ্রবাহ থাকায় ঠাণ্ডা বেড়েছে। আগামী তিন-চার দিন তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। ৩ থেকে ৫ নটিকেল মাইল বেগে বাতাস প্রবাহিত হচ্ছে। ভোরের দিকে বাতাসের আর্দ্রতা ছিল ৯৫ থেকে ১০০ শতাংশ। তবে বেলা বাড়ার সাথে সাথে বাতাসের আর্দ্রতা ৩৫ থেকে ৪০ শতাংশে নেমে এসেছে।

এদিকে জেলায় সাড়ে তিন লক্ষাধিক শীতার্ত মানুষ রয়েছে। ইতোমধ্যে জেলা প্রশাসন প্রায় ৩৪ হাজার শীতার্তের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন। পাশাপাশি বেসরকারি বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনও শীতার্তদের সাহায্যে এগিয়ে এসেছেন।

সূত্র: ইউএনবি।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ