শনিবার, ২০ জুন ২০২৬ ।। ৬ আষাঢ় ১৪৩৩ ।। ৫ মহর্‌রম ১৪৪৮


রাজধানীর মিরপুরে আগুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীর মিরপুর কাজীপাড়ায় বহুতল ভবনের নিচতলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শনিবার (২২ জানুয়ারি) ভোরে পূর্ব কাজীপাড়া ছয় নম্বর গলিতর একটি বহুতল ভবনের নিচতলার লন্ড্রির দোকানে এ ঘটনা ঘটে।

এসময় খবর পেয়ে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। দোকানটি পুড়ে গেলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিসের কর্মীরা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ