শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
কাছাকাছি ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা, খুলতে পারে হরমুজ প্রণালি আদ-দ্বীন থেকে রেফার রোগীদের চিকিৎসায় ৬ সরকারি হাসপাতালকে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশ হজ শেষে দেশে ফিরেছেন ৫৪ হাজার ৩২৩ হাজি, ৫০ জনের মৃত্যু ফেনীর মাওলানা মিজানুর রহমান কাসেমীর ইন্তেকাল, জানাজা বিকাল ৩টায় হরমুজে জাহাজ লক্ষ্য করে ছোড়া ইরানের সব ড্রোন ভূপাতিতের দাবি যুক্তরাষ্ট্রের শিক্ষাব্যবস্থাকে মালয়েশিয়া-অস্ট্রেলিয়ার মানে উন্নীত করার কাজ চলছে: শিক্ষামন্ত্রী ইসলামী যুব আন্দোলনের ঈদ পুনর্মিলনী ও থানা প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন দায়িত্বে মুফতি মুহাম্মাদুল্লাহ এমপি গুজরাটে গুঁড়িয়ে দেওয়া হলো শতাধিক মুসলিম বাড়ি রাশিয়ার জাতীয় দিবসের অনুষ্ঠানে আমিরে মজলিস

বিএনপি সবসময় ধ্বংসাত্মক কাজ করে: প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি সবসময় ধ্বংসাত্মক কাজ করে। তাদের অগ্নিসন্ত্রাস, বৃক্ষ কর্তন, অর্থাৎ গাছ কেটে ফেলা, রাস্তা কেটে ফেলা, নানা ধরনের কাজ তারা করেছে। তারা পুলিশের ওপর আক্রমণ করেছে। যেভাবে তারা পুলিশের সদস্যকে নির্মমভাবে মেরেছে সেটা সত্যিই ভাষায় বর্ণনা করা যায় না। এ ধরনের ঘৃণ্য কাজ করে তারা দেশে একটা অশান্ত পরিবেশ সৃষ্টি করতে চেয়েছিল। কত মানুষকে তারা হত্যা করেছে তার কোনো সীমা নেই। সেসময় পুলিশবাহিনী অত্যন্ত দক্ষতার সাথে পরিস্থিতি মোকাবেলা করে মানুষের জীবনে শান্তি-নিরাপত্তা নিয়ে এসেছে। নিজের জীবনের ঝুঁকি নিয়েও তারা সেটা করেছেন।

আজ রোববার প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে পুলিশ সপ্তাহ ২০২২ এর উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী আরও বলেন, করোনা ভাইরাস মহামারিতে পুলিশ মানুষের ঘরে খাবার পৌঁছে দিয়েছে, চিকিৎসার ব্যবস্থা করেছে, লাশ দাফন করেছে। স্বজনরা যখন ফেলে রেখে চলে গেছে তখন পুলিশ সেই লাশগুলি দাফন করেছে। তাদের সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। তারা আর্ত মানবতার সেবায় কাজ করেছেন।

প্রধানমন্ত্রী বলেন, জরুরি সেবা ৯৯৯ - এই সেবার মাধ্যমে আজকে পুলিশ বাহিনী দ্রুত মানুষের পাশে দাঁড়াতে পারছে। এতে পুলিশের প্রতি মানুষের আস্থা ও বিশ্বাস বেড়েছে। রোহিঙ্গা ক্যাম্পে পুলিশ সর্বক্ষণ দায়িত্ব পালন করে যাচ্ছে। বাংলাদেশ উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে। উন্নয়নশীল দেশ হিসেবে আমরা এগিয়ে যাবো। বাংলাদেশকে আমরা উন্নত, সমৃদ্ধ, সোনার বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে চাই। এ লক্ষ্য অর্জনে পুলিশ বাহিনী যথাযথ ভূমিকা রেখে যাচ্ছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ