শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

মাওলানা মনজুর নোমানি রহ. এর বড় ছেলে মাওলানা আতিকুর রহমানের ইন্তেকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম
নির্বাহী সম্পাদক>

ভারত উপমহাদেশের বিখ্যাত আলেম মাওলানা মনজুর নোমানি রহ.-এর বড়ো ছেলে ও মাওলানা খলীলুর রহমান সাজ্জাদ নোমানির বড়ো ভাই মাওলানা আতিকুর রহমান সাম্ভলি ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিঊন।

আজ রোববার দিল্লিতে তিনি ইন্তেকাল করেছেন।

মাওলানা নাজীব কাসেমী সাম্ভলি নদবী এক বার্তার জানান, ভারতের প্রখ্যাত এ আলেমে দীন মাওলানা আতিকুর রহমান নোমানী সাম্ভলি (ফাজিল দারুল উলূম দেওবন্দ) অসুস্থ ছিলেন। আগামীকাল সোমবার বাদ জোহর মদিনাতুল উলুম আঞ্জুমানে মাঈনুল ইসলাম সান্বলে তার জানাজা অনুষ্ঠিত হবে।

তিনি মাওলানা মনজুর নোমানি রহ. এর বড় ছেলে ও মাওলানা খলিলুর রহমান সাজ্জাদ নোমানীর বড় ভাই। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল প্রায় ৯৫ বছর।

তিনি অনেক বড় লেখক গবেষক ছিলেন। তার কিছু বই খুব জনপ্রিয় বিশ্বব্যাপী। তিনি বিভিন্ন বিষয়ে হাজার হাজার প্রবন্ধ লিখেছেন। এক সময় তিনি মাসিক আল-ফুরকানের সম্পাদক ছিলেন।

মাওলানা খলীলুর রহমান সাজ্জাদ নোমানি টুইটারে লিখেন, আমাদের পরিবারের পৃষ্ঠপোষক, আমার বড় ভাই এ দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আল্লাহ তায়ালা তার কবর কে জান্নাতের বাগিচা বানিয়ে দিন। সবার কাছে আমার বড় ভাইয়ের জন্য দোয়া কামনা করছি। সূত্র: আসরে হাজির, মিল্লাত টাইমস

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ