শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সমস্যা অস্বীকারের প্রবণতা এই সরকারের মধ্যেও দেখা যাচ্ছে: শায়খে চরমোনাই আজ মসজিদে হারাম ও মসজিদে নববিতে জুমার খতিব যাঁরা শাইখুল ইসলামের আগমন আমরা যেভাবে উদযাপন করতে পারি! প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’

দুনিয়া গ্রাস করে নেওয়ার ভয়ে হজরত আবু বকর সিদ্দীক রা. যেভাবে কান্না করতেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুযযাম্মিল হক উমায়ের।।

সাইয়েদিনা হজরত আবু বকর সিদ্দীক রাজিয়াল্লাহু তায়ালা আনহুর ঘটনা। তিনি একদিন পান করার জন্য পানি নিয়ে আসতে বলেন।

পানি এবং মধু নিয়ে আসা হলো। পান করার জন্য মুখের কাছে নিয়ে পানির পাত্রটি সরিয়ে নিয়ে কান্না শুরু করে দেন। তাঁর কান্না দেখে সাথে থাকা সাথীরাও কান্না শুরু করে দেন। তাঁরা এক পর্যায়ে কান্না থামিয়ে দেন। কিন্তু তিনি কান্না করেই চলছেন। সাথীরা ধারনা করলেন, তাঁরা হয়তো তাঁর চাহিদা বুঝতে পারেননি।

তাই তিনি এইভাবে কান্না করতেছেন।তারপর যখন তিনি কান্না থামালেন, তখন তাঁরা বললো, হে রাসূলের খলিফা! কোন জিনিস আপনাকে কান্না করতে উদ্ভুদ্ধ করলো?

উত্তরে তিনি বলেন, ‘আমি হুজুর সাল্লাল্লাহু তায়ালা আলাইহি ওয়া সাল্লামের সাথে ছিলাম। হঠাৎ আমি হুজুর সাল্লাল্লাহু তায়ালা আলাইহি ওয়া সাল্লামকে নিজের কাছ থেকে কোন একটা জিনিস হাত দ্বারা সরাতে দেখতে পাই। অথচ, তখন আমি তাঁর সাথে সরানোর মতো কাউকে দেখিনি। তখন আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ! আপনি কী জিনিস সরালেন? অথচ, আপনার কাছে তো কাউকে দেখিনি?

উত্তরে হুজুর সাল্লাল্লাহু তায়ালা আলাইহি ওয়া সাল্লাম বলেন, ‘সেটি দুনিয়া ছিলো। সে আমার কাছে আকৃতি ধারন করে এসেছিলো। আমি তাকে বললাম, তুমি আমার থেকে দূরে যাও। সে দূরে সরে যায়। কিন্তু আবার সে ফিরে আসে।

ফিরে এসে আমাকে বললো, শুনুন! যদিও আপনি আমার থেকে নিষ্কৃতি পেয়ে গেছেন, কিন্তু আপনার পরে যারা আসবে তারা কিছুতেই আমার আক্রমন থেকে নিষ্কৃতি পাবে না’।

হজরত আবু বকর সিদ্দীক রাজিয়াল্লাহু তায়ালা আনহু বলেন, এই কথাটি মনে পড়ে যাওয়ায় আমার কান্না চলে আসে। নাজানি এইসব বিলাসিতার কারণে আমাকেও দুনিয়া পাকড়াও করে ফেলেছে কী না— এই ভয়ে চোখে কান্না চলে এসেছে।

সূত্র: উসদুল গাবা: খ.৩ পৃ.২২১

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ