শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

ইসি আইন করে শেষ রক্ষা হবে না: ফখরুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: জাতীয় সংসদে প্রধান নির্বাচন কমিশনার ও কমিশনার নিয়োগে পাস হওয়া বিল প্রত্যাখ্যান করেছে বিএনপি। দলটি বলেছে, ‘এটি জনগণের কাছে গ্রহণযোগ্য নয়। এই আইন তারা মানেন না। আইন করেও সরকারের শেষ রক্ষা হবে না।’

গতকাল বৃহস্পতিবার সংসদে বিলটি পাসের পর এক আলোচনাসভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এসব কথা বলেন।

তিনি বলেন, নির্বাচন কমিশনের এই আইন আমরা মানি না। এই আইন শুধু আমাদের কাছে নয়, দেশের মানুষের কাছেও গ্রহণযোগ্য নয়, গ্রহণযোগ্য হতে পারে না। যে আইন মানুষ গ্রহণ করে না, সেটি কোনো আইন-ই নয়। এটিকে কেউ মানবে না। আমাদের স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্তের কথা আপনাদের জানিয়েছি, এই আইন পাস করার কোনো এখতিয়ার এই সংসদের নেই। কারণ, এই সংসদ জনগণের নির্বাচিত নয়।

বিএনপি মহাসচিব বলেন, ‘শেখ হাসিনা সরকারের অধীনে কোনো নির্বাচনে যাওয়ার প্রশ্নই ওঠে না।’ সরকারকে পদত্যাগ করে নির্দলীয় সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের আহবান জানিয়ে তিনি বলেন, ওই নিরপেক্ষ সরকার সব রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ-আলোচনা করে নির্বাচন কমিশন (ইসি) গঠন করবে। নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে সেই ইসির পরিচালনায় নির্বাচন হবে।

‘তড়িঘড়ি করে’ বিল পাসের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, এই আইন ১৭ জানুয়ারি মন্ত্রিসভায় অনুমোদন পেয়েছে। ২৩ জানুয়ারি সংসদে দেওয়া হয়েছে। বিলে সংযোজন বা পরিবর্তন কিছু থাকলে সেটি করতে সংসদীয় কমিটিকে এক সপ্তাহ সময় দেওয়া হয়েছে। ২৪ ঘণ্টাও যায়নি, এরই মধ্যে তারা এটি সংসদে এনে পাস করল। আওয়ামী লীগ ভুলে গেছে, বাকশাল করে শেষ রক্ষা হয়নি। এই নির্বাচন কমিশন আইন করেও শেষ রক্ষা হবে না।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ