শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
হরমুজে জাহাজ লক্ষ্য করে ছোড়া ইরানের সব ড্রোন ভূপাতিতের দাবি যুক্তরাষ্ট্রের শিক্ষাব্যবস্থাকে মালয়েশিয়া-অস্ট্রেলিয়ার মানে উন্নীত করার কাজ চলছে: শিক্ষামন্ত্রী ইসলামী যুব আন্দোলনের ঈদ পুনর্মিলনী ও থানা প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন দায়িত্বে মুফতি মুহাম্মাদুল্লাহ এমপি গুজরাটে গুঁড়িয়ে দেওয়া হলো শতাধিক মুসলিম বাড়ি রাশিয়ার জাতীয় দিবসের অনুষ্ঠানে আমিরে মজলিস প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু 

করোনামুক্ত হলেন জিএম কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: করোনামুক্ত হয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের (জিএম কাদের) এমপি।

শুক্রবার (২৮ জানুয়ারি) জাতীয় পার্টি চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি-২ খন্দকার দেলোয়ার জালালী এ তথ্য গণমাধ্যমকে জানান।

গতকাল বৃহস্পতিবার সকালে জাতীয় সংসদের আরটিপিসিআরে এ নমুনা দেন জাতীয় পার্টি চেয়ারম্যান। আজ শুক্রবার সকালে করোনা পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছে তার বলে জানান তিনি।

চলমান জাতীয় সংসদের অধিবেশনে যোগ দিতে গত (১৫ জানুয়ারি) সংসদের আরটিপিসিআর-এ নমুনা দেন জাতীয় পার্টি চেয়ারম্যান। করোনা পরীক্ষায় তার ফলাফল পজিটিভ আসে। শুরু থেকেই জাতীয় পার্টি চেয়ারম্যান স্বাভাবিক ছিলেন। অটুট ছিল তার মনোবল। করোনার নেতিবাচক কোনো উপসর্গ ছিল না তার মধ্যে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তিনি নিয়মিত ওষুধ সেবন করেছেন।

প্রয়োজনীয় সব পরীক্ষার ফলাফল ভালো এসেছে তার। তার সুস্থতা কামনায় দোয়া করার জন্য দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ