মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ ঢাকা থেকে নিখোঁজ মাদরাসা ছাত্রকে পাওয়া গেল চাঁদপুরে, নেপথ্যে যে কারণ আল জামিয়াতুল ইমদাদিয়ায় দুই দিনব্যাপী সিরাতুন্নবী মাহফিল শুরু ১৩ নভেম্বর ২৯ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি কওমি মাদরাসার বিরুদ্ধে অপপ্রচার মোকাবিলায় উত্তরায় মুহতামিম সম্মেলন কাবার দরজার কারিগর থাই নাগরিক এবার বাদশাহর অতিথি হয়ে সৌদি সফরে প্রবাসীদের অভিযোগের সমাধান হবে ই-মেইলেই

ঠান্ডার দেশের টিউলিপ এখন হিমালয় কন্যা পঞ্চগড়ে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: প্রথমবারের মত শীতপ্রধান দেশের নজর কাড়া ফুল টিউলিপ চাষ হচ্ছে দেশের সর্ব উত্তরের সীমান্ত জেলা পঞ্চগড় জেলার তেঁতুলিয়ায়।

উপজেলার সদর ইউনিয়নের দর্জিপাড়া ও শারিয়াল জোত গ্রামে আরএমটিপির আওতায় দেশের প্রথমবারের মতো বৃহৎ পরিসরে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন-পিকেএসএফ এর সহযোগিতায় উত্তরাঞ্চলের টিউলিপ চাষ সম্প্রসারণ উপ-প্রকল্প বিষয়ক টিউলিপ চাষ প্রকল্প বাস্তবায়ন করছেন ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন-ইএসডিও।

জানা যায়, টিউলিপ শীত প্রধান অঞ্চলের ফুল। এটি নেদারল্যান্ডসর ফুল। যা অর্থনৈতিকভাবে অত্যন্ত গুত্বপূর্ণ ফুল উৎপাদনকারী উদ্ভিদ। এটি বাগানে কিংবা কাট ফ্লাওয়ার হিসেবে বাণিজ্যিক ভিত্তিতে চাষ করা হয়।

টিউলিপের প্রায় ১৫০ প্রজাতি এবং এদের অসংখ্য সংকর রয়েছে। বিভিন্ন ধরণের হাইব্রিডসহ টিউলিপের সকল প্রজাতিকেই সাধারণভাবে টিউলিপ নামে ডাকা হয়।

উচ্চমূল্যের এই ফুলের বাণিজ্যিক চাষের উদ্যেশে প্রাথমিকভাবে পরীক্ষামূলকভাবে ফার্ম আকারে চাষের উদ্যোগ গ্রহণ করেছেন ইএসডিওর নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান ও পরিচালক (প্রশাসন) সেলিমা আখতার।

ডিসেম্বরে ৪০ হাজার বীজ রোপন করা হয়। টিউলিপের ৬টি ভাইলের ১২কালারের টিউলিপ চাষ হচ্ছে। অ্যান্টার্কটিকা (সাদা), ডাচ সানরাইজ (হলুদ), স্ট্রং গোল্ড (হলুদ), বেগুনি প্রিন্স (বেগুনি), ডেনমার্ক (কমলা), রিপে (কমলা), অ্যাড রেম (কমলা), টাইমলেস (লাল সাদা শেড), ইলে দে ফ্রান্স (লাল), লালিবেলা (লাল), বার্সেলোনা (গাঢ় গোলাপী), মিল্কশেক (হালকা গোলাপী)।

আর ইএসডিওর এই প্রকল্পে ৮ জন নারী উদ্যোক্তা চাষ করছেন এই ফুল। এই উদ্যোক্তারা হচ্ছেন দর্জিপাড়ার মুক্তা পারভীন, আনোয়ারা বেগম, সুমি আক্তার ও শারিয়াল জোত গ্রামের আয়শা বেগম, হোসনে আরা বেগম, মনোয়ারা বেগম, মোর্শেদা বেগম ও সাজেদা বেগম।

উদ্যোক্তা মনোয়ারার স্বামী আতিয়ার রহমান ও মোর্শেদার স্বামী নুরুল হক জানান, আমরা চারজন মিলে ২০ শতক জমিতে নেদারল্যান্ডের শীতকালিন ফুল টিউলিপ লাগিয়েছি। যা ইএসডিও আমাদের সহযোগিতা ও উদ্বুদ্ধ করেছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ