শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সন্তান না হলে স্ত্রীকে তালাক, নাকি দ্বিতীয় বিয়ে? ইসলামের নির্দেশনা কী ধ্বংসস্তূপ পেরিয়ে কুরআনের জয়গান, গাজায় সংবর্ধিত এক হাজার হাফেজ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত আশরাফিয়া মাদরাসার পাশে দিলু রোড মাদরাসা ইসরায়েলি বাধা উপেক্ষা করে আল-আকসায় হাজারো মুসল্লির জুমা আদায় ওয়াইসি-চন্দ্রশেখরের জোট, ভোটের মাঠে সুবিধা পাবে বিজেপি? সৌদি আরবে হামলা বন্ধে জাতিসংঘ-ওআইসির হস্তক্ষেপ চায় খেলাফত আন্দোলন হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু আঠারো বছরের সাধনা ও দীর্ঘ শিক্ষাজীবন ময়মনসিংহে খেলাফত ছাত্র মজলিসের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও সাংস্কৃতিক সন্ধ্যা জাকির নায়েকের সংস্থার ওপর নিষেধাজ্ঞা আরও ৫ বছর বাড়াল ভারত

চড়ুইভাতি খেলতে গিয়ে মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইকবাল হোসেন।। গাজীপুরের শ্রীপুর উপজেলায় আগুনে দ্বগ্ধ হয় ৯ বছরের শিশু মাকতুমা আক্তার। শিশুটির পরিবারের সূত্রে জানা যায়, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় গত ২৩ জানুয়ারি বেলা সাড়ে ১১টায় খেলার সাথীদের নিয়ে বাড়ির পাশে চড়ুই ভাতির আয়োজনে অংশগ্রহণ করে মাকতুমা আক্তার।

চড়ুইভাতির খাবার রান্না করার সময় হঠাৎ করে চুলার আগুন মাকতুমা আক্তারের গায়ে আগুন লেগে যায়। এসময় অন্যান্য শিশুরা চিৎকার ও তার কান্নাকাটি শুরু করলে তাকে প্রথমে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে ঢাকার শেখ হাসিনা বার্ন ইউনিটে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় এক সাপ্তাহ পর (৩১ জানুয়ারি) সোমবার সকালে মাকতুমার মৃত্যু হয় বলে জানান তার পরিবার। মাকতুমা আক্তার উপজেলা সাইটালিয়া দাখিল মাদ্রাসার তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী।

-এটি