মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ ঢাকা থেকে নিখোঁজ মাদরাসা ছাত্রকে পাওয়া গেল চাঁদপুরে, নেপথ্যে যে কারণ আল জামিয়াতুল ইমদাদিয়ায় দুই দিনব্যাপী সিরাতুন্নবী মাহফিল শুরু ১৩ নভেম্বর ২৯ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি কওমি মাদরাসার বিরুদ্ধে অপপ্রচার মোকাবিলায় উত্তরায় মুহতামিম সম্মেলন কাবার দরজার কারিগর থাই নাগরিক এবার বাদশাহর অতিথি হয়ে সৌদি সফরে প্রবাসীদের অভিযোগের সমাধান হবে ই-মেইলেই

বান্দরবানে সেনাবাহিনী-সন্ত্রাসীদের গোলাগুলি: এক সেনা কর্মকর্তাসহ নিহত ৪

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বান্দরবানের রুমায় সেনাবাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি চলে। এতে ৩ জন সন্ত্রাসী এবং ১ সেনা কর্মকর্তা নিহত হয়েছে। গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছে সৈনিক ফিরোজ। নিহত সেনা কর্মকর্তার নাম হাবিবুর রহমান, তিনি সিনিয়র ওয়ারেন্ট অফিসার ছিলেন। তবে নিহত জনসংহতি সমিতির ৩ জনের নাম জানা যায়নি।

গতকাল বুধবার (২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টায় বান্দরবানের রুমা উপজেলার রুমা-রাঙামাটি সীমান্তবর্তী দুর্গম বতিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আর্মি ২৮ বীর রুমা জোন থেকে এ তথ্য জানানো হয়েছে।

এদিকে আজ বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) সকালে সেনাবাহিনীর হেলিকপ্টারে হতাহতদের উদ্ধার করে সিএমএইচ হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনাস্থল থেকে ১টি এসএমজি, ৩ টি দেশীয় বন্দুক, ৩ টি সেনাবাহিনীর আদলে পোশাক, ২৮০ রাউন্ড গুলিসহ বিপুল গোলাবারুদ উদ্ধার করেছে। এদিকে ঘটনাস্থল ও আশপাশের এলাকাগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ