মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ ঢাকা থেকে নিখোঁজ মাদরাসা ছাত্রকে পাওয়া গেল চাঁদপুরে, নেপথ্যে যে কারণ আল জামিয়াতুল ইমদাদিয়ায় দুই দিনব্যাপী সিরাতুন্নবী মাহফিল শুরু ১৩ নভেম্বর ২৯ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি কওমি মাদরাসার বিরুদ্ধে অপপ্রচার মোকাবিলায় উত্তরায় মুহতামিম সম্মেলন কাবার দরজার কারিগর থাই নাগরিক এবার বাদশাহর অতিথি হয়ে সৌদি সফরে প্রবাসীদের অভিযোগের সমাধান হবে ই-মেইলেই

‘নারায়ণগঞ্জ ব্লাড ডোনেশন গ্রুপ’র বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নারায়ণগঞ্জ প্রতিনিধি
মুহা. পারভেজ মিয়া>

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক দ্বারা পরিচালিত ‘আলোকিত ব্লাড ডোনেশন নারায়ণগঞ্জ’ সংগঠনের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৪ ফেব্রুয়ারি) নারায়ণগঞ্জ জেলার বক্তাবলি ইউনিয়নাধীন পূর্ব গোপালনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হয়।

রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি উদ্বোধন করেন হাজী আব্দুর রশিদ। শুক্রবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কর্মসূচি চলে। এ সময়ের মধ্যে প্রায় ৫০০ জন মানুষের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করেছেন।

সংগঠনটির সভাপতি জানান, তাদের এরকম সমাজসেবা ও স্বাস্থবিষয়ক কর্মকাণ্ড চলমান থাকবে। তিনি আরও জানান, বিভিন্ন সময় তিনিসহ সংগঠনের অন্য স্বেচ্ছাসেবীরা মুমূর্ষু রোগীর জন্য বিনামূল্যে রক্ত ব্যবস্থা করেন।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন- আব্দুল জলিল মেম্বার, নারায়ণগঞ্জ ব্লাড ডোনেশন গ্রুপের সভাপতি আব্দুর রাকিব, রক্ত চোখ বাংলাদেশ ব্লাড ডোনেশন গ্রুপের সভাপতি আব্দুল্লাহ খানসহ এলাকার সম্মানিত ব্যক্তিবর্গ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ