মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ ঢাকা থেকে নিখোঁজ মাদরাসা ছাত্রকে পাওয়া গেল চাঁদপুরে, নেপথ্যে যে কারণ আল জামিয়াতুল ইমদাদিয়ায় দুই দিনব্যাপী সিরাতুন্নবী মাহফিল শুরু ১৩ নভেম্বর ২৯ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি কওমি মাদরাসার বিরুদ্ধে অপপ্রচার মোকাবিলায় উত্তরায় মুহতামিম সম্মেলন কাবার দরজার কারিগর থাই নাগরিক এবার বাদশাহর অতিথি হয়ে সৌদি সফরে প্রবাসীদের অভিযোগের সমাধান হবে ই-মেইলেই কুলাউড়ায় পানিতে ডুবে প্রাণ গেল ২ শিশুর  ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বিমানবাহিনীর  

গাজীপুরে জেব্রা-সিংহ মুত্যুর ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তি দিতে তদন্ত কমিটি গঠন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইকবাল হোসেন। গাজীপুরের শ্রীপুর বঙ্গবন্ধু সাফারি পার্কে জেব্রা, বাঘ ও সিংহ মৃত্যুর ঘটনায় পরিবেশ বন, ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয় পাঁচ সদস্য বিশিষ্ট তদস্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়ের মন্ত্রী মো. সাহাব উদ্দিন।

১১ জেব্রা, একটি বাঘ ও সিংহ মুত্যুর ঘটনায় কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেয়া হবে। তাদের তদন্তের জন্য ১০ দিনের সময় দেয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন যে বা যারাই জড়িত থাকবে তাদের বিরুদ্ধই মন্ত্রণালয়ের পক্ষ থেকে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেয়া হবে বলে জানান মন্ত্রী।

তিনি আরো বলেন, সুষ্ঠু তদন্তের জন্য ইতোমধ্যে সাফারি পার্কের তিন কর্মকর্তাকে প্রত্যাহারও করা হয়েছে। রোববার (৬ ফেব্রুয়ারি বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

এসময় গাজীপুর-৩ আসনের সাংসদ সদস্য ইকবাল হোসেন সবুজ, ওই মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তফা কামাল, অতিরিক্ত সচিব ইকবাল আব্দুল্লাহ ও সঞ্জয় কুমার ভৌমিক ও গাজীপুর জেলা প্রশাসক মো. আনিসুর রহমান উপস্থিত ছিলেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ