মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ ঢাকা থেকে নিখোঁজ মাদরাসা ছাত্রকে পাওয়া গেল চাঁদপুরে, নেপথ্যে যে কারণ আল জামিয়াতুল ইমদাদিয়ায় দুই দিনব্যাপী সিরাতুন্নবী মাহফিল শুরু ১৩ নভেম্বর ২৯ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি কওমি মাদরাসার বিরুদ্ধে অপপ্রচার মোকাবিলায় উত্তরায় মুহতামিম সম্মেলন কাবার দরজার কারিগর থাই নাগরিক এবার বাদশাহর অতিথি হয়ে সৌদি সফরে প্রবাসীদের অভিযোগের সমাধান হবে ই-মেইলেই কুলাউড়ায় পানিতে ডুবে প্রাণ গেল ২ শিশুর  ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বিমানবাহিনীর  

সাতকানিয়ায় নির্বাচনি সহিংসতায় নিহত ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সহিংসতায় দুজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।নিহতরা হচ্ছেন তাসিব (১৩) ও আবদুস শুক্কুর (৪০)।

সোমবার দুপুর ১২টার দিকে নলুয়া ইউনিয়নের বোর্ড অফিস কেন্দ্রের বাইরে সংঘাতের সময় তাসিবকে কুপিয়ে হত্যা করা হয় বলে অভিযোগ উঠেছে। এ ছাড়া বাজালিয়া ইউনিয়নে আবদুস শুক্কুর নামে একজন সংঘাতে প্রাণ হারিয়েছেন।

তাসিব নলুয়া ইউনিয়নে জসিম উদ্দিনের ছেলে। সে সপ্তম শ্রেণির ছাত্র।

তাসিবের স্বজনরা জানান, কেন্দ্রের বাইরে দুই চেয়ারম্যান প্রার্থীর কর্মীসমর্থকদের সংঘর্ষ চলছিল। একপক্ষ তাসিবকে কারও সমর্থক মনে করে কুপিয়ে জখম করেন। পরে তাকে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সাতকানিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা আবু তালেব তালুকদার জানান, ভোটকেন্দ্র দখল কেন্দ্র করে দুপুরে ৮ নম্বর ওয়ার্ডের মরফলা বোর্ডকেন্দ্রে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় এক কিশোর নিহত হয়।

এদিকে নলুয়া ইউনিয়নের বোর্ড অফিস কেন্দ্রের ইনচার্জ আবদুল মতিন বলেন, কেন্দ্রের বাইরে একজন মারা গেছেন। তার লাশ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ