মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ ঢাকা থেকে নিখোঁজ মাদরাসা ছাত্রকে পাওয়া গেল চাঁদপুরে, নেপথ্যে যে কারণ আল জামিয়াতুল ইমদাদিয়ায় দুই দিনব্যাপী সিরাতুন্নবী মাহফিল শুরু ১৩ নভেম্বর ২৯ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি কওমি মাদরাসার বিরুদ্ধে অপপ্রচার মোকাবিলায় উত্তরায় মুহতামিম সম্মেলন কাবার দরজার কারিগর থাই নাগরিক এবার বাদশাহর অতিথি হয়ে সৌদি সফরে প্রবাসীদের অভিযোগের সমাধান হবে ই-মেইলেই কুলাউড়ায় পানিতে ডুবে প্রাণ গেল ২ শিশুর  ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বিমানবাহিনীর  

জনগণের বিপদে-আপদে পাশে থাকার ঘোষণা দিলেন কোরআনের হাফেজ শামীম মেম্বার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইকবাল হোসেন। কৃতজ্ঞতা প্রকাশ করেছেন গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের ১নং ওয়ার্ড থেকে জনগণের বিপুল ভোটের মাধ্যমে নির্বাচিত মেম্বার কোরআনের হাফেজ শামীম মৃধা।

পঞ্চম ধাপের নির্বাচনে মাওনা ইউনিয়নের ১নং ওয়ার্ডের মেম্বার নির্বাচিত হওয়ায় সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।

গেলো (৭ ফেব্রুয়ারি) মেম্বার পদে শপথ নেওয়ার পর তিনি ফেসবুকে ভিডিও পোস্ট করে বলেন, আমার সকল শুভাকাঙ্খী ও আত্মীয়স্বজন যারা আমার জন্য বিনা পারিশ্রমিকে স্ব-উদ্যোগে পরিশ্রম করেছেন, সহযোগীতা করেছেন ও সম্মানিত ভোটারসহ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। জনগণের বিপদে আপদে পাশে থাকারও ওয়াদা করছি।

তিনি আরো বলেন, আমার বাবা ৪ বছর আগে এই পৃথিবী ছেড়ে চলে গেছেন। আজ বাবার কথা খুব বেশি মনে পরছে। তিনি আরো বলেন, জনগণের দায়িত্ব যেন যথাযথভাবে পালন করতে পারি তার জন্য সবার দোয়া ও সহযোগিতা চাই।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ