মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ ঢাকা থেকে নিখোঁজ মাদরাসা ছাত্রকে পাওয়া গেল চাঁদপুরে, নেপথ্যে যে কারণ আল জামিয়াতুল ইমদাদিয়ায় দুই দিনব্যাপী সিরাতুন্নবী মাহফিল শুরু ১৩ নভেম্বর ২৯ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি কওমি মাদরাসার বিরুদ্ধে অপপ্রচার মোকাবিলায় উত্তরায় মুহতামিম সম্মেলন কাবার দরজার কারিগর থাই নাগরিক এবার বাদশাহর অতিথি হয়ে সৌদি সফরে প্রবাসীদের অভিযোগের সমাধান হবে ই-মেইলেই কুলাউড়ায় পানিতে ডুবে প্রাণ গেল ২ শিশুর  ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বিমানবাহিনীর  

খিদমাহ ব্লাড ব্যাংকের কমিটি পুনর্গঠন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাহমুদুল হাসান
বিশেষ প্রতিবেদক>

“সৃষ্টির সেবায় স্রষ্টার সন্তুষ্টি” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে পথচলা সেবামূলক সংগঠন খিদমাহ ব্লাড ব্যাংক’র কেন্দ্রীয় কার্যকরী পরিষদ পুনর্গঠন করা হয়েছে।

খিদমাহর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মাওলানা আবদুর রহমান কফিলের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা আবু সাঈদ ইসহাকের সঞ্চালনায় শুক্রবার (১১ ফেব্রুয়ারি) বিকেল ২টায় খিদমাহর কেন্দ্রীয় কার্যালয়ে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় বিগত বছরের পর্যালোচনা ও খিদমাহ'র সার্বিক অগ্রগতির লক্ষ্যে দিনব্যাপী বিভিন্ন এজেন্ডা নিয়ে দায়িত্বশীলদের মধ্যে আলোচনা পর্যালোচনা হয়।

উপস্থিত কেন্দ্রীয় দায়িত্বশীলদের মতামতের ভিত্তিতে আগামী ২০২২ সেশনের জন্য ২১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কার্যকরী পরিষদ গঠিত হয়।

নতুন কমিটি: চেয়ারম্যান মাওলানা আবদুর রহমান কফিল; ভাইস চেয়ারম্যান আবু মূসা সাফওয়ান, জাহাঙ্গীর রায়হান, মুস্তাকিম আল মুনতাজ তালুকদার; সেক্রেটারি আবু সাঈদ ইসহাক; জয়েন্ট সেক্রেটারি হিফজুর রহমান, জাহিদ হাসান, আব্দুস সামাদ; সাংগঠনিক সম্পাদক এমরান আহমদ; সহকারী সাংগঠনিক সম্পাদক লাবীব শাহেল, খালেদ ইমরান; প্রচার ও প্রকাশনা সম্পাদক হুসাইন আহমদ, সহকারী প্রচার ও প্রকাশনা সম্পাদক আবিদ হোসেন খান, মামুন হুসাইন; কোষাধ্যক্ষ আব্দুল্লাহ সালমান; সহকারী কোষাধ্যক্ষ জুবায়ের হাসান লোকমান, তাফাজ্জুল ইসলাম; দপ্তর সম্পাদক আলাউদ্দিন সারওয়ার; কার্যকরী সদস্য মাজহারুল ইসলাম, জুবায়ের আহমদ জুবেল, জুবায়ের নাবীল।

খিদমাহ ব্লাড ব্যাংক’র নব মনোনীত চেয়ারম্যান মাওলানা আবদুর রহমান কফিল সাহেবের মোনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি হয়।

উল্লেখ্য, ২০১৬ সালের ১৩ আগস্ট খিদমাহ ব্লাড ব্যাংক প্রতিষ্ঠা হয়। মানব কল্যাণে কাজের অগ্রগতির জন্য এ পর্যন্ত বিভিন্ন জেলা উপজেলা পর্যায়ে ৩২টি শাখা গঠিত হয়। দেশের বিভিন্ন অঞ্চলে প্রায় ৬ হাজার রোগীকে স্বেচ্ছায় রক্তদান করা হয় এবং উক্ত সময়ে শতাধিক ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পিং করা হয়। এতে ২০ হাজারেরও বেশি মানুষের রক্তের গ্রুপ বিনামূল্যে জানিয়ে দেওয়া হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ