নাঈম উদ্দীন জামী:।। ভালোবাসা’ হলো অন্তরের অনুভূতি, আত্মার তৃপ্তি, মনের প্রশান্তি। মহান আল্লাহর বিশেষ অনুগ্রহ। মানুষ হিসেবে একে অপরের প্রতি প্রেম ভালোবাসা থাকাটা স্বাভাবিক। মানবীয় গুনাবলি বিকাশের মূলেও রয়েছে বিশ্বাস, প্রেম ও ভালোবাসা। এই ভালোবাসার কারনেই মানুষ সমাজবদ্ধ হয়ে বসবাস করতে পারে।
কিন্তু এ ভালোবাসা যদি অশ্লীল হয়, দুনিয়ার কোনো স্বার্থ লাভের উদ্দেশ্য থাকে তখন জীবন হয়ে ওঠে বিভীষিকাময়, শূলের চেয়েও বিষাক্ত। অথচ এই ভালোবাসা যদি হয় নিঃস্বার্থ ও আল্লাহর সন্তুষ্টির জন্য তবেই আমরা পেতে পারি এক সুন্দর জীবন, হতে পারি সৌভাগ্যবান, রবের প্রিয় বান্দা এবং কেয়ামতের দিন হতে পারি নবীগণের মুগ্ধতার পাত্র। যেমন, নবী সা. বলেছেন— ‘আল্লাহর বান্দাদের মধ্যে এমন কিছু ব্যক্তি আছে যারা নবী নয় এবং শহীদও নয়।
অথচ কেয়ামতের দিন নবীগণ এবং শহীদগণ তাদের দেখে আশ্চর্য হবেন এবং মুগ্ধতার দৃষ্টিতে তাদের দিকে তাকাবেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসুলুল্লাহ! আমাদেরকে বলুন, তারা কারা হবে? নবীজি (সা.) বললেন, তারা এমন কিছু ব্যক্তি যারা পরস্পরকে ভালোবেসেছে একমাত্র আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে।
আত্মীয়তার সূত্র ধরে নয় কিংবা টাকা-পয়সার সম্পর্কের কারণেও নয়। আল্লাহর কসম! তাদের চেহারা হবে পবিত্র নূরে উদ্ভাসিত, আর তারা থাকবে প্রভুর নূরের আচ্ছাদনে। মহাপ্রলয়ের দিন তারা শঙ্কিত হবে না, যখন সবাই থাকবে ভীতসন্ত্রস্ত। আর তারা হবে না দুশ্চিন্তাগ্রস্ত।’ (আবু দাউদ: ২৪২৭)
এছাড়াও ছাড়া আল্লাহর জন্য অপরকে ভালোবাসে তাদের জন্য রয়েছে বিশেষ পুরস্কার। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘কেয়ামতের দিন আল্লাহ তায়ালা ঘোষণা করবেন যারা আমার সন্তুষ্টির জন্য একে অন্যকে ভালোবেসেছিল, তারা কোথায়? আজ আমি তাদের আমার আরশের ছায়াতলে আশ্রয় দান করব।’ (মুসলিম : ২৫৬৬)।
সুবহানাল্লাহ! যেদিন সূর্য মাথার এক বিঘা কিংবা একহাত উপরে অবস্থান করবে, মানুষ বিক্ষিপ্ত হয়ে চারদিকে ঘুরবে সেদিন আল্লাহ তায়ালা তাঁর আরশের ছায়াতলে আশ্রয় দানের ওয়াদা করছেন। বান্দার জন্য এর চেয়ে বড় খুশির সংবাদ আর কি হতে পারে?
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ যে ব্যক্তি আমাদের ন্যায় সালাত আদায় করে, আমাদের ক্বিবলা (কিবলা/কেবলা)হমুখী হয় আর আমাদের যবেহ করা প্রাণী খায়, সে-ই মুসলিম, যার জন্য আল্লাহ ও তাঁর রাসূল যিম্মাদার। সুতরাং তোমরা আল্লাহর যিম্মাদারীতে বিশ্বাসঘাতকতা করো না। (বুখারী ৩৯১)।
ভালোবাসা, সম্প্রীতি ও উত্তম চরিত্রমাধুর্য দ্বারা আমাদের নবীজà§