শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি ৩ নম্বর সতর্ক সংকেত চার সমুদ্রবন্দরে দারুল উলুম দেওবন্দে উপস্থিতি ও শৃঙ্খলায় কঠোরতা, নতুন নির্দেশিকা জারি

বিশেষ কবিতা ‘জান্নাতি মা’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইভা জান্নাত শহিদা

কার পিছনে ছুটে মানুষ
ভুলে আল্লাহর দ্বীন?
টাকা কি তার সঙ্গী হবে
চুকিয়ে সব ঋণ?

তাই যদি হয় মেটাও তবে
আপন মায়ের ঋণ
গর্ভে ধারণ করে যেজন
বাজায় দুখের বীণ।

তাই যদি হয় দাও না গিয়ে
বাবার শ্রমের দাম
তোমরা সুখে থাকবে বলে
ফেলছে মাথার ঘাম।

দুখের দিনে যত্নে তোমায়
লালন পালন করে
তোমার সুখের দিনেই তারা
থাকছে অনাদরে।

যেই টাকাতে মা খুশি নয়
বাবার কষ্ট বাড়ে
সেই টাকাতে কোটিপতিও
নিজের কাছে হারে।

সময় থাকতেই বোঝো কদর
মা বাবা সেরা ধন
মায়ের পায়ের নিচে জান্নাত
করবে তা অর্জন।

শান্তি পাবে ইহকালে
পরকালে গিয়ে
আল্লাহর দান চিরস্থায়ী
শান্তির জান্নাত পেয়ে।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ