মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
শিশুদের বইমুখী করতে মেলায় ইসলামি বই কিনছেন অভিভাবকরা নেপালে টানা বর্ষণ, বন্যা ও ভূমিধসে ৪ দিনে ২১ জনের মৃত্যু বাংলাদেশসহ ২০ দেশের ওষুধে শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের রাশিয়ায় আতশবাজি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৪  আল্লাহর নৈকট্য পেতে প্রতিদিন পড়ুন ৮ নফল নামাজ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা: ডা. জাহেদ ‘বাংলাদেশে ১ বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী মার্কিন এআই-সেমিকন্ডাক্টর কোম্পানি’ পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম

মাত্র আট বছর বয়সে কুরআন হিফজ করলেন সাদেকা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আদিয়াত হাসান: করোনার লকডাউনের মাঝে মাত্র ১৭ মাসে কুরআনের হাফেজ হলো ৮ বছর বয়সের বিস্ময় বালিকা সাদেকা সিদ্দিক।

রাজধানীর শনিআখরা এলাকার মিফতাহুল জান্নাত মহিলা মাদরাসার হিফজ বিভাগ থেকে এ কীর্তি গড়েছে সাদেকা। তার পিতা হাফেজ মাওলানা সিদ্দিকুর রহমান এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল।

সাদেকার গ্রামের বাড়ি শরীয়তপুর জেলার পালং থানার সিংগারিয়া নামক গ্রামে। ক্ষুদে এই হাফেজা ২০১৩ সালের ২০ নভেম্বর জন্মগ্রহণ করেন।

মাদরাসা কর্তৃপক্ষ জানায়, সাদিকা আরো অল্প সময়ে কুরআন মাজীদ সমাপ্ত করতে পারতো। কিন্তু বয়স কম হওয়ায়, সে দ্রুত শেষ করার বিষয়টি ভালোভাবে অনুধাবন করতে পারেনি। তাছাড়া করোনার লকডাউনের কারণে ভাটা পড়ে ছিল সবক পড়ার মাঝে।

সাদেকার পরিবারের সদস্যরা দোয়ার আহ্বান জানিয়েছেন, যেন সে ভালো হাফেজা হওয়ার পাশাপাশি ভবিষ্যতে বড় আলেমা হয়ে জাতির জন্য কল্যাণী ভূমিকা রাখতে পারে।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ