শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি ৩ নম্বর সতর্ক সংকেত চার সমুদ্রবন্দরে দারুল উলুম দেওবন্দে উপস্থিতি ও শৃঙ্খলায় কঠোরতা, নতুন নির্দেশিকা জারি মিরপুরের একটি মসজিদে নেওয়া হবে মুয়াজ্জিন কাম ছানী ইমাম ঢাকায় আসছেন দেওবন্দের মুহতামিম, জেনে নিন ৪ দিনের কর্মসূচি সিলেটে জেলা ও মহানগর নেতাদের সঙ্গে আমিরে মজলিসের মতবিনিময় গণভোটের রায় পাশ কাটানোর চেষ্টা করলে সরকার বিপদে পড়বে: খেলাফত মজলিস

উত্তরবঙ্গের প্রাচীন বিদ্যাপীঠ ‘শাহপুর মাদরাসা’র খতমে বুখারি ও ৯২তম মাহফিল আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জারির আরমান: সিরাজগঞ্জের শতবর্ষী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান ইসলামিয়া দারুল হিফজ শাহপুর মাদ্রাসার বার্ষিক মাহফিল ও খতমে বোখারী অনুষ্ঠিত হচ্ছে আজ।

মাদরাসা সূত্রে জানা যায়, বোখারী শরিফের দরস ও দোয়া পরিচালনা করবেন আরেক শতবর্ষী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার শাইখুল হাদিস আল্লামা শেখ আহমাদ।

এছাড়া উক্ত অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন রাজধানীর শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারের প্রতিষ্ঠিতা পরিচালক ও শাইখুল হাদিস মুফতি মিযানুর রহমান সাঈদ। আলোচক হিসেবে উপস্থিত থাকবেন মাওলানা আব্দুল বাসেত খান ও আব্দুল বাতেন কাসেমীসহ শীর্ষস্থানীয় আলেমগণ।

উল্লেখ্য, উত্তরবঙ্গের উম্মুল মাদারিসখ্যাত ইসলামিয়া দারুল হিফজ শাহপুর মাদ্রাসা-ই উত্তরবঙ্গের সর্বপ্রথম দাওরায়ে হাদিস মাদ্রাসা হিসেবে পরিচিত। আলহাজ হাফেজ ছামান আলী রহ. এর হাতে এটির যাত্রা শুরু হয় প্রায় একশো চল্লিশ বছর আগে। তবে নদী ভাঙন ও আঞ্চলিক সমস্যার কারণে মাঝখানে কিছুদিন মাদ্রাসাটি মিজান জামাত পর্যন্ত নেমে এসেছিলো। কিন্তু সদ্যপ্রয়াত মোহতামিম হাফেজ জালালুদ্দিন সাহেবের দীর্ঘ দিনের মেহনত, শ্রমের বদৌলতে গত বছর আবার হাদিসের সর্বোচ্চ ক্লাস দাওরায়ে হাদিস চালু হয় প্রতিষ্ঠানটিতে।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ