সোমবার, ৩০ মার্চ ২০২৬ ।। ১৬ চৈত্র ১৪৩২ ।। ১১ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
সংসদে সংস্কার পরিষদের অধিবেশন নিয়ে আলোচনা মঙ্গলবার মাকতাবাতুল ফাতাহর আয়োজনে বৃত্তি প্রদান ও মতবিনিময় সভা কাল জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতার মুলতবি প্রস্তাব ভালো নেই শহীদ মুগ্ধর বাবা, দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন স্নিগ্ধ বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি চাকরিজীবীদের ১১ নির্দেশনা নোয়াখালীতে মাদক নিয়ে দ্বন্দ্বে তরুণকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২ আমরা সংবিধান সংশোধনের জন্য নয়, সংস্কারের জন্য এসেছি: নাহিদ ইসলাম শিক্ষাখাত ইবাদতখানা, শিক্ষাদান সদকায়ে জারিয়া: শিক্ষামন্ত্রী 'স্বরাষ্ট্রমন্ত্রীর আইনের ব্যাখ্যা না দিয়ে সন্ত্রাসীদের বিচারের দিকে নজর দেওয়া দরকার' হাজিরা দিতে গিয়ে কারাগারে আওয়ামী লীগের ১০ নেতাকর্মী

১৯ মার্চ থেকে শুরু হবে হিসবুল মু’আল্লিমীনের নূরানী মু’আল্লিম প্রশিক্ষণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ১৯ মার্চ থেকে শুরু হবে হিসবুল মু’আল্লিমীন বাংলাদেশ পরিচালিত কেন্দ্রীয় নূরানী মু’আল্লিম প্রশিক্ষণ। প্রশিক্ষণটি চলবে পরবর্তী ৪০ দিন।

প্রশিক্ষণে নূরানী পদ্ধতিতে আরবি, বাংলা, ইংরেজি ও অংকের তরীকায়ে তালিম শিক্ষা দানের পাশাপাশি সুন্দর হাতের লেখা শিক্ষা দেয়া হবে।

এছাড়া তাহক্বীক, তারতীল, হদর, তাদবীর, মাখরাজ, সিফাত সুন্দর লাহজার মাধ্যমে কুরআন তেলাওয়াত ও বিশুদ্ধকরণ পদ্ধতি শেখানো হবে।

সহজ পদ্ধতিতে নাজেরা পড়ানো শিখানো হবে প্রশিক্ষণে।

হিসবুল মুয়াল্লিমের অধীনে ১ এপ্রিল থেকে দাওরা শিক্ষার্থীদের জন্য ২০ দিনের কোর্স রয়েছে। ১০ মে থেকে পরবর্তী ৪০ দিন একটি কোর্স পরিচালিত হবে। প্রশিক্ষণের পর আকর্ষণীয় বেতনে খেদমতের ব্যবস্থা রয়েছে ।

প্রশিক্ষণ প্রার্থীদের জাতীয় পরিচয় পত্রের এক কপি ছবি ও মশারী সাথে নিয়ে আসার কথা বলা হয়েছে।

যোগাযোগ: ০১৯৯৫-৮৬৯৮০৫, ০১৯৮৫-৮৬৯৪০৫

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ