বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস সিলেটে দুই দিনব্যাপী খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করার আহ্বান মক্কার দুই স্থানে আছড়ে পড়ল ভূপাতিত ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে জরুরি নির্দেশনা জারি 

মুফতী আব্দুল্লাহ মা’রুফীর ‘প্রিন্সিপলস অব হাদীস’র বাংলা সংস্করণের মোড়ক উন্মোচন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ‘প্রিন্সিপলস অব হাদীস’র বাংলা সংস্করণের মোড়ক উন্মোচন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। রোববার (৬ মার্চ) মধ্যবাড্ডায় মাকতাবাতুল আযহারের প্রধান বিক্রয়কেন্দ্রে মোড়ক উন্মোচন অনুষ্ঠান সম্পন্ন হয়।

মোড়ক উন্মোচন অনুষ্ঠান উপস্থিত ছিলেন- জামিয়া শারইয়্যাহ মালিবাগের শায়খুল হাদীস মাওলানা জাফর আহমদ, জামিয়া আরাবিয়া ইমদাদুল উলুম ফরিদাবাদের প্রধান মুফতি, মুফতী আব্দুস সালাম, মাওলানা আরিফ উদ্দীন মারুফ, খুলনা দারুল উলুমের মুহতামিম মাওলানা ইমদাদুল্লাহ কাসেমী, শায়খ আতীক উল্লাহ, শায়খ আবদুল্লাহ আল ফারুক, লালমাটিয়া মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা মামুন আবদুল্লাহ কাসেমী, মাওলানা আইনুল হক কাসেমী, মাওলানা আফফান বিন শারফুদ্দীন, মাওলানা বশীরুল্লাহ কাসেমী, মাওলানা আবদুর রহীম গাজীপুরীসহ অর্ধশত আলেম।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মাকতাবাতুল আযহারের স্বত্বাধিকারী মাওলানা ওবায়দুল্লাহ আযহারী। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, বইটির অনুবাদক ফয়জুল্লাহ আমান।

বই সম্পর্কিত

প্রিন্সিপলস অব হাদীস বইটি লিখেছেন ভারতের দারুল উলুম দেওবন্দের উলূমুল হাদীস বিভাগের প্রধান, মুফতী আব্দুল্লাহ মা’রুফী। লেখক বইয়ের শুরুতে হাদীসের সংজ্ঞা, হাদীসশাস্ত্র চর্চার লক্ষ্য উদ্দেশ্য, এর উপকারিতা সম্পর্কে আলোচনা করেছেন। তারপর হাদীসের প্রামাণিকতা এবং হাদীস অস্বীকারের প্রবণতার মযবুত জবাব দিয়েছেন। হাদীস সংকলনের ইতিহাস, সাহাবীদের যুগেই হাদীস সংকলনের সূচনা সম্পর্কে এবং পরবর্তী শতাব্দিগুলোতে হাদীস সংগ্রহ ও সংরক্ষণে উম্মতে মুসলিমা যে তৎপরতা দেখিয়েছে—এর বিস্তারিত বিবরণ এসেছে এ বইয়ে।

এক নজরে বই

বই: প্রিন্সিপলস অব হাদীস
লেখক: মুফতী আব্দুল্লাহ মা’রুফী
প্রকাশনী: মাকতাবাতুল আযহার
বিষয়: হাদিস বিষয়ক আলোচনা

-এএ