শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
হিজরি সন: মুসলিম জাতিসত্তার গৌরবময় পরিচয় প্রস্তাবিত বাজেট দেশকে ঋণের দাসত্বে বাঁধার পাঁয়তারা: আমিরে মজলিস ‘প্রাথমিকে ইসলামবিরোধী অপসংস্কৃতি চাপানোর চক্রান্ত রুখে দেওয়া হবে’ পবিত্র কাবার গিলাফ পরিবর্তনের সময় জানালো সৌদি কর্তৃপক্ষ আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান বিকেএমের প্রাথমিকে চারুকলা নয়, ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি শিক্ষক ফোরামের সংগীত, নৃত্য ও নাট্যকলার শিক্ষক নিয়োগের প্রতিবাদে সাভারে বিক্ষোভ বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে সরকার জেনেভায় হচ্ছে যুক্তরাষ্ট্র–ইরান সমঝোতা স্বাক্ষর ইউরোপে ৪ মার্কিন বিমান, ইরানের সঙ্গে চুক্তি নিয়ে ধোঁয়াশা

পাউরুটিতে ব্রোমেট-আয়োডেট ব্যবহার নিষিদ্ধ, ক্যান্সারের ঝুঁকি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রুটি, পাউরুটি ও বেকারি খাদ্যে ক্ষতিকর পটাশিয়াম ব্রোমেট ও পটাশিয়াম আয়োডেট-এর ব্যবহার নিষিদ্ধ সম্পর্কে জরুরি সতর্কীকরণ বিজ্ঞপ্তি জারি করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।

আজ মঙ্গলবার গণমাধ্যমে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়, রুটি পাউরুটি ও বেকারি খাদ্যে সংযোজক দ্রব্য হিসেবে পাটাশিয়াম ব্রোমেট (KBrO3) ও পটাশিয়াম আয়োডেট (KIO3) ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।

রুটি, পাউরুটি ও বেকারি খাদ্য প্রস্তুতকারী ও ব্যবসায়ীদের উদ্দেশ্যে জারি করা জরুরি সতর্ককরণ বিজ্ঞপ্তিতে বলা হয়, রুটি, পাউরুটি ও বেকারি খাদ্যে উৎপাদনকারী প্রতিষ্ঠানকে তাদের উৎপাদিত রুটি, পাউরুটি ও বেকারি খাদ্যে পটাশিয়াম ব্রোমেট ও পটাশিয়াম আয়োডেট ব্যবহার অনতিবিলম্বে বন্ধের নির্দেশনা প্রদান করা হলো।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সংশ্লিষ্ট সকলকে পটাশিয়াম ব্রোমেট ও পটাশিয়াম আয়োডেট যুক্ত রুটি, পাউরুটি ও বেকারি খাদ্য, মোড়কবিহীন বা মোড়কে যথাযথ লেবেলবিহীন বা অনুমোদনহীন প্রতিষ্ঠানের রুটি, পাউরুটি ও বেকারি খাদ্য মজুদ, পরিহন ও বিক্রয় হতে বিরত থাকার নির্দেশনা প্রদান করা হলো।

এতে বলা হয়, মানব শরীরে পটাশিয়াম ব্রোমেট থারয়েড গ্রন্থির রোগ সৃষ্টি করে, ক্যান্সার সৃষ্টি করে, ডায়রিয়া, বমিভাব, পেটের পীড়াসহ অন্যান্য উপসর্গ দেখা দিতে পারে। এছাড়া এটি জীনগত রোগ ও মিউটেশন ঘটাতে পারে।

এ সংক্রান্ত নির্দেশনা অমান্যকারী ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ