শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সবার কাছে চিকিৎসাসেবা পৌঁছে দিতে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ইসলামী আন্দোলনের ছাত্রী ও মহিলা ইউনিটের শপথ ও তারবিয়াত মজলিস অনুষ্ঠিত ক্যান্সার চিকিৎসায় প্রতিটি বিভাগে বিশেষায়িত হাসপাতাল করবে সরকার বেহুঁশ দিগ্বিদিক বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিভ্রাট, বিপাকে ব্যবহারকারীরা  দুই কোটি মানুষের স্বাক্ষর সংগ্রহের ঘোষণা খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির মাওলানা আরশাদ মাদানীর শারীরিক অবস্থা সম্পর্কে যা জানা গেল কপ-৩১ সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশে আসছেন পাকিস্তান বেফাকের ২৮ বছরের কাণ্ডারি, কে এই হানিফ জালান্ধরি মসজিদে নববিতে জুমার নামাজে মুসল্লিদের জন্য বিশেষ ‘তাসহিল কার্ড’

‘দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারনে সাধারণ মানুষ আজ দিশাহারা’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারনে সাধারণ মানুষ আজ দিশাহারা বলে মন্তব্য করেছেন মুফতী হাবিবুর রহমান কাসেমী।

বুধবার (৯ মার্চ) জেলা কার্যালয়ে বাংলাদেশ খেলাফত মজলিস মৌলভীবাজার জেলা শাখার মাসিক নির্বাহী বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, দেশের মানুষ এখন একটি কঠিন সময় পার করছে। দুই বছরের বেশি সময় ধরে করোনায় স্থবির পরিস্থিতি যখন স্বাভাবিক হতে শুরু করল, তখনই নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি। গ্যাস, পানি, বিদ্যুৎসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে।

তিনি আরও বলেন, আমরা দেখতে পাচ্ছি, মধ্যবিত্তরা এখন ট্রাকের পেছনে গিয়ে লাইন ধরছেন। তারা টাকা বাঁচাতে এটা করছেন না, বরং বেঁচে থাকার জন্য বাধ্য হয়েছেন।

তিনি বলেন, অতি মুনাফার লোভে এক শ্রেণির অসাধু ব্যবসায়ী সিন্ডিকেটের কারণেই মূলত নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য আজ আকাশচুম্বী সাধারণ মানুষ আজ দিশাহারা তাই সরকার কে বলব, দ্রব্যমূল্য কারসাজির পেছনে থাকা অসাধু ব্যবসায়ীদের ধরতে হবে এবং সুষ্ঠ তদন্তের মাধ্যমে এই সিন্ডিকেটে যারা জড়িত, তাদের খুঁজে বের করে কঠিন শাস্তির আওতায় আনতে হবে।

তিনি আরও বলেন, আল্লাহ মদকে হারাম করেছেন। অথচ সংখ্যাগরিষ্ট মুসলমানদের দেশে মদের ব্যবহার উম্মুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ সিদ্ধান্ত কোনো মুসলমান মেনে নিতে পারে না। মদের লাইসেন্স উম্মুক্ত হলে সমাজে নানাবিধ অপরাধ ও অপকর্ম বেড়ে যাবে। তাই অবিলম্বে মদের লাইসেন্স উম্মুক্ত করার সিদ্ধান্ত বাতিল করতে হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ