শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

মন্দির এবং হিন্দুদের ব্যবসাপ্রতিষ্ঠান পুনঃনির্মাণে ৪৪ কোটি ৭৫ লাখ টাকা দেবে সরকার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: গত বছরের দুর্গা পূজার সময় নোয়াখালী, কুমিল্লা ও কক্সবাজারসহ দেশের বিভিন্ন জেলায় ক্ষতিগ্রস্ত মন্দির, পূজামণ্ডপ ও দোকান পুনঃনির্মাণে সহায়তা করতে হিন্দু সম্প্রদায়কে ৪৪ কোটি ৭৫ লাখ টাকা দেবে সরকার।

বৃহস্পতিবার (১০ মার্চ) প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মো. তোফাজ্জেল হোসেন মিয়া এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে হিন্দু সম্প্রদায়ের ৩১টি মন্দির ও ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে শিগগিরই ৪৪ কোটি ৭৫ লাখ টাকার চেক হস্তান্তর করা হবে।

এদিকে, প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম আশরাফ সিদ্দিক বিটু সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ক্ষতিগ্রস্ত মন্দির ও ব্যবসা প্রতিষ্ঠানকেও একই ধরনের সহায়তা দিচ্ছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ