শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি ৩ নম্বর সতর্ক সংকেত চার সমুদ্রবন্দরে দারুল উলুম দেওবন্দে উপস্থিতি ও শৃঙ্খলায় কঠোরতা, নতুন নির্দেশিকা জারি মিরপুরের একটি মসজিদে নেওয়া হবে মুয়াজ্জিন কাম ছানী ইমাম ঢাকায় আসছেন দেওবন্দের মুহতামিম, জেনে নিন ৪ দিনের কর্মসূচি সিলেটে জেলা ও মহানগর নেতাদের সঙ্গে আমিরে মজলিসের মতবিনিময় গণভোটের রায় পাশ কাটানোর চেষ্টা করলে সরকার বিপদে পড়বে: খেলাফত মজলিস হরতাল-অবরোধ ও ইসলামি দৃষ্টিকোণ

কুমিল্লায় ‘দাওয়াতি সেমিনারে’ অংশ নেবেন দেওবন্দের উস্তাদ আল্লামা শাহ্ আলম গৌরখপুরী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কুমিল্লার সিঙ্গাপুর চৌমুহনী, কোটবাড়ি রোডস্থ 'ইকরা মা'হাদুল হক মুজাফ্ফরুল উলুম মাদরাসায় এক ‘দাওয়াতি সেমিনার’-এর আয়োজন করা হয়েছে।

দেশব্যাপী কাদিয়ানী অপতৎপরতা এবং আমাদের করণীয়—এই শিরোনামে আগামীকাল ( ১২ মার্চ) শনিবার বাদ মাগরিব সেমিনার শুরু হবে।

সেমিনারে আলোচনা করবেন উপমহাদেশের ঐতিহ্যবাহী দীনি বিদ্যাপিঠ 'দারুল উলুম দেওবন্দ'-এর তাহাফ্ফুজে খতমে নবুওয়াত বিভাগের বিভাগীয় প্রধান আল্লামা শাহ্ আলম গৌরখপুরী।

সেমিনারে সভাপতিত্ব করবেন শাইখুল ইসলাম সাইয়েদ হুসাইন আহমদ মাদানি রহ.- এর সুযোগ্য শাগরেদ ও কাসেমুল উলুম মাদরাসার মুহতামিম আল্লামা আব্দুর রাজ্জাক কাসেমী।

উম্মতে মুহাম্মদির একজন দরদী  দাঈ হিসেবে এই দাওয়াতি সেমিনারে উপস্থিতির  জন্য বিশেষভাবে অনুরোধ করেছেন উক্ত প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও রেলওয়ে জামিয়া মাহমুদিয়া শাহজাহানপুর ঢাকার মুহমামিম মুফতি সুলতান আহমদ জাফরী।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ