শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ছাত্র জমিয়ত ঢাকা মহানগর উত্তরের নতুন কমিটি ঘোষণা গাজীপুর মহানগরে ইসলামী যুব আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত মৌরিতানিয়া সফরে মসজিদে নববির ইমাম শায়খ বারহাজি ‘মানুষের তৈরি আইনে পূর্ণাঙ্গ ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়’ ভাইরাল ভিডিও ইস্যুতে সংবাদ সম্মেলনে এসে যা বললেন জমিয়ত নেতা ফেরদাউস ‘দীনি অনুষ্ঠান হেফাজত ও সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব’ ‘বিশ্ব সংকট ও মানবিক পৃথিবী গড়তে রাসূল সা. এর কর্মকৌশলের বিকল্প নেই’  ২২৬ কোটি টাকার ঋণ, কোরআনের আয়াত দিয়ে অনন্ত জলিলের আবেগঘন পোস্ট কোরআন ছুঁয়ে শপথ নেওয়ার পরিকল্পনা প্রথম মুসলিম মার্কিন সিনেটরের সন্তান না হলে স্ত্রীকে তালাক, নাকি দ্বিতীয় বিয়ে? ইসলামের নির্দেশনা কী

নাইজেরিয়ার পুলিশ বাহিনীতে হিজাব পরার অনুমতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নাইজেরিয়ার পুলিশ বাহিনী হিজাবকে তাদের ড্রেস কোডের অন্তর্ভুক্ত করেছে। ফলে বাহিনীর মুসলিম নারী সদস্যরা দায়িত্ব পালনের সময় হিজাব পরিধান করতে

নাইজেরিয়া পুলিশের আইজিপি উসমান আলকালি বাবা সম্প্রতি এই অনুমোদন দিয়েছেন। গত ৩ মার্চ পুলিশ কর্মকর্তাদের সঙ্গে আইজিপির এক বৈঠকে নতুন ড্রেস কোড প্রকাশ করা হয়।

আইজিপির নতুন সিদ্ধান্তকে নাইজেরিয়ার সর্বসাধারণ মুসলিম, বিশেষত নাইজেরিয়ান নারীদের জাতীয় সংগঠন ‘দ্য ফেডারেশন অব মুসলিম উইমেন’স অ্যাসোসিয়েশন ইন নাইজেরিয়া’ নতুন সিদ্ধান্ত মুসলিম নারী অফিসারদের সমতা নিশ্চিত করবে বলে মন্তব্য করেছে।

ফেডারেশনের জাতীয় আমিরাহ হাজিয়া রাফিয়া ইদু বলেন, ‘নাইজেরিয়ান পুলিশ বাহিনীর ইতিহাসে এই ব্যতিক্রমী সিন্ধান্ত তাকে অনন্য উচ্চতায় নিয়ে যাবে।

আইজিপি উসমান বাবাকে তার সিদ্ধান্তের জন্য অভিনন্দন। তিনি আরো বলেন, অনুমোদিত পোশাক পরিধানের মাধ্যমে মুসলিম বোনের আল্লাহর গুরুত্বপূর্ণ নির্দেশ মান্য করতে পারবে। ফলে তারা স্বাচ্ছন্দ্যের সঙ্গে জাতি গঠনে ভূমিকা রাখতে পারবে। সূত্র: ইন্ডিপেনডেন্ট ডকএনজি

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ