বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

ফটিকছড়ির নিখোঁজ স্বর্ণ ব্যবসায়ীর লাশ উদ্বার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নুরুল কবির আরমান
খাগড়াছড়ি প্রতিনিধি>

নিখোঁজের তিন দিন পর ফটিকছড়ির স্বর্ণ ব্যবসায়ী উত্তম কুমার ধরের (৪৬) লাশ পাওয়া গেছে। শুক্রবার (১১ মার্চ) চট্টগ্রাম মেডিকেলের মর্গে লাশ পাওয়া যায়। নিহতের ভাই উজ্জ্বল কুমার ধর লাশ দেখে শনাক্ত করেছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, উত্তম ধর উপজেলার লেলাং ইউনিয়নের রায়পুর গ্রামের বণিক পাড়ার মৃত শ্রী ধাম ধরের পুত্র। জনতা জুয়েলার্স নামে নাজিরহাট বাজারে তার একটি স্বর্ণালংকার বিক্রয়ের দোকান রয়েছে।

জানা যায়, গত ৮ মার্চ দুপুর দেড়টার দিকে দোকান থেকে চট্টগ্রাম শহরে যাবার জন্য বের হয় সে। পরে তার ব্যবহৃত মোবাইল বন্ধ পাওয়া যায়। আত্মীয়-স্বজনসহ বিভিন্ন জায়গায় খোঁজ করে সন্ধান মেলেনি। উত্তম কুমার ধরের ভাই উজ্জল কুমার ধর গত ৯ মার্চ ফটিকছড়ি থানায় একটি নিখোঁজ ডায়েরী করেন।

নাজিরহাট আদর্শ ব্যবসায়ী সমিতির সভাপতি নাছির উদ্দিন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমাদের বাজারের ব্যবসায়ী উত্তম কুমার ধর তিন দিন নিখোঁজ থাকার পর আজ (শুক্রবার) তার লাশ পাওয়া যায়।

ফটিকছড়ি থানার অফিসার্স ইনচার্জ রবিউল ইসলাম জানান, নাজিরহাট বাজারের এক স্বর্ণ ব্যবসায়ি নিখোঁজ সংক্রান্ত বিষয়ে তার ভাই একটি নিখোঁজ ডায়েরী করেছিল। আজ (শুক্রবার) সীতাকুণ্ড থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জেনেছি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ