শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সবার কাছে চিকিৎসাসেবা পৌঁছে দিতে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ইসলামী আন্দোলনের ছাত্রী ও মহিলা ইউনিটের শপথ ও তারবিয়াত মজলিস অনুষ্ঠিত ক্যান্সার চিকিৎসায় প্রতিটি বিভাগে বিশেষায়িত হাসপাতাল করবে সরকার বেহুঁশ দিগ্বিদিক বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিভ্রাট, বিপাকে ব্যবহারকারীরা  দুই কোটি মানুষের স্বাক্ষর সংগ্রহের ঘোষণা খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির মাওলানা আরশাদ মাদানীর শারীরিক অবস্থা সম্পর্কে যা জানা গেল কপ-৩১ সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশে আসছেন পাকিস্তান বেফাকের ২৮ বছরের কাণ্ডারি, কে এই হানিফ জালান্ধরি মসজিদে নববিতে জুমার নামাজে মুসল্লিদের জন্য বিশেষ ‘তাসহিল কার্ড’

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল থেকে ভুয়া ডাক্তার আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এক ভুয়া ডাক্তারকে আটক করা হয়েছে।

আটক ব্যক্তির নাম মো. রাকিব। তিনি ঝালাকাঠি পৌর এলাকার পেট্রলপাম্প সংলগ্ন রাজের বাড়ির বাসিন্দা রফিকুল ইসলামের ছেলে।

শনিবার বেলা সাড়ে ১২টায় হাসপাতালের শিশু ওয়ার্ড থেকে তাকে আটক করেন হাসপাতালের স্টাফরা।

হাসপাতালের সহকারী পরিচালক ডাক্তার এস এম মনিরুজ্জামান জানান, সকালে অ্যাপ্রোন পরাবস্থায় হাসপাতালেই এই ভুয়া ডাক্তারকে আটক করে পরিচালকের রুমে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে পুলিশের কাছে তাকে সোপর্দ করে। আটক রাকিব জানান তিনি দশম শ্রেণিতে পড়েন। অ্যাপ্রোন পরাবস্থায় কীভাবে তিনি হাসপাতালে এসেছে তা জানেন না বলে দাবি করেন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ