বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

বিদ‍্যুৎস্পৃষ্ট হয়ে মাদরাসা শিক্ষকের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জুমার নামাজের জন্য পাঞ্জাবি আয়রন করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কাজী নোমান (২৭) নামে এক মাদরাসা শিক্ষকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১১ মার্চ) দুপুরে উপজেলার জাটিয়া ইউনিয়নের ঘাগড়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নোমান ওই গ্রামের কাজী আফাজ উদ্দিনের ছেলে। তিনি ঢাকায় একটি মাদরাসায় শিক্ষকতা করতেন।

জানা গেছে, জুমার নামাজের জন্য পাঞ্জাবি আয়রন করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। পরে তাকে দ্রুত পরিবারের লোকজন উদ্ধার করে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল কাদের মিয়া বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ