বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড়

মহিলা মাদরাসা থেকে ডেকে নিয়ে ৩ শিশুকে ধর্ষণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কুমিল্লার বরুড়ায় দুই দিনের ব্যবধানে তিন মাদ্রাসা শিশু শিক্ষার্থী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে।

উপজেলার নরিন্দ্র মহিলা মাদ্রাসায় এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় সোমবার রাতে আলী আকবর নামে একজনকে আসামি করে বরুড়া থানায় মামলা দায়ের করা হয়েছে। আলী আকবর (৫০) ওই মাদ্রাসার পাশের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই মহিলা মাদ্রাসার আঙিনার পাশে আলী আকবরের ঘর। তিনি  গত রবিবার দুপুরে ১০ বছরের এক শিশুকে ধর্ষণ করেছেন বলে অভিযোগ করেন তার মা। এ দিন রাত ৮টায় তাকে বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

পরদিন সোমবার সকালে একই মাদ্রাসার আরও ২ শিক্ষার্থীকে ধর্ষণ করেন ওই যুবক। তিন শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় ভুক্তভোগীদের পরিবারের পক্ষ থেকে আলী আকবরের বিরুদ্ধে থানায় অভিযোগ করা হয়।

এলাকাবাসী জানায়, শিক্ষার্থীরা মাঠে খেলাধুলা করতে নামলে ছোট শিশুদের চকলেট, চানাচুর, অথবা নগদ টাকার প্রলোভন দেখিয়ে ঘরে নিয়ে যায় আলী আকবর। পরে ওই শিশু শিক্ষার্থীদের ধর্ষণ করা হয়।

মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাওলানা মো. ইলিয়াছ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এমন ঘটনায় আমরা চরম হতবাক।

এ বিষয় বরুড়া থানা ওসি মো. ইকবাল বাহার মজুমদার বলেন, অভিযোগ পেয়ে অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য আমরা অভিযান পরিচালনা শুরু করেছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ