বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
এবারের হজে ৬৪০ কোটি লিটার পানি সরবরাহ করেছে সৌদি আরব ‘বাজেটের পরিধির চেয়ে নিত্য পণ্যের দাম কমার সংবাদ চায় জনগণ’  সরকারের ৫ বছরের মেগা কর্মপরিকল্পনা ‘ভারতে ধর্ম গ্রহণের স্বাধীনতা সবার জন্য সমান হওয়া উচিত’ ‘যোগ্য দায়িত্বশীল হতে প্রয়োজন আদর্শিক ও দক্ষতার উন্নয়ন’ আল আকসার ঐতিহাসিক নিদর্শন সরানোর অপচেষ্টা ইসরাইলের, হামাসের সতর্কবার্তা আর্থিক খাতে রাজনীতি নয়, সুশাসন নিশ্চিত করতে হবে: গাজী আতাউর রহমান ইলমি সংকট নিরসনে মাদরাসা দায়িত্বশীলদের জন্য কিছু কথা ১৮২ কোটি টাকা ব্যয়ে পুলিশের জন্য গাড়ি কিনছে সরকার দেশে বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ দ্রুত কর্মসংস্থান সৃষ্টি: বাণিজ্যমন্ত্রী

২৭ মার্চ বাংলাদেশে আসছেন কারী আব্দুল বাসেতের ছেলে ইয়াসির আব্দুল বাসেত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জুলফিকার জাহিদ।।

২৭ মার্চ ঢাকায় আসছেন বিশ্ব বিখ্যাত কারী শায়খ আব্দুল বাসেতের ছেলে কারী ইয়াসির আবদুল বাসেত। মারকাজুত তাহফিজ ফাউন্ডেশন বাংলাদেশের ১১তম প্রতিযোগিতার ফাইনালে প্রধান বিচারক হিসেবে অংশ নিতে বাংলাদেশে আসছেন তিনি।

প্রতিযোগিতার ফাইনালে প্রধান বিচারক হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি এই সফরে তিনি মারকাজুত তাহফিজ ফাউন্ডেশন বাংলাদেশের আরো দুইটি ইভেন্টে অংশগ্রহণ করবেন কারী ইয়াসির আবদুল বাসেত।

এই উদ্দেশ্যে তিনি আগামী ২৭ মার্চ ঢাকায় আসবেন। আওয়ার ইসলামকে এ তথ্য নিশ্চিত করেছেন মারকাজুত তাহফিজ ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিযোগিতা বিষয়ক সম্পাদক মাওলানা জুবায়ের আহমদ ফারুক।

ইয়াসির আবদুল বাসেত এই সফরে বাংলাদেশে কতদিন অবস্থান করবেন এ বিষয়ে এখনো কিছু জানা যায়নি।

সূত্র জানিয়েছে, সফরকালে কারী ইয়াসির আব্দুল বাসেত মারকাজুত তাহফিজ ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক পরিচালিত কুরআনিক বিশ্ববিদ্যালয় উদ্বোধন করবেন, মারকাজুত তাহফিজ ফাউন্ডেশন বাংলাদেশের ৪৭তম হিফজ শিক্ষক প্রশিক্ষণ কোর্সে ক্লাস করাবেন এবং মারকাজুত তাহফিজ ফাউন্ডেশন বাংলাদেশের ১১তম প্রতিযোগিতার ফাইনালে প্রধান বিচারকের দায়িত্ব পালন করবেন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ