বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড়

মহিলা মাদরাসা থেকে ৩ শিশুকে ডেকে নিয়ে ধর্ষণের ঘটনায় দুই মামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কুমিল্লার বরুড়া উপজেলার নরিন্দ গ্রামের মাদ্রাসার তিন শিশুকে ধর্ষণের ঘটনায় দুইটি মামলায় দায়ের করা হয়েছে।

জানা যায়, বরুড়া থানায় দুইটি ধর্ষণ মামলা দায়ের করেন তিন শিশুর পরিবারের সদস্যরা। মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছেন বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার মজুমদার।

তিনি বলেন, তিন শিশুকে ধর্ষণের অভিযোগে দুইটি মামলা দায়ের করেছেন দুই পরিবারের স্বজনরা। সোমবার রাতের দায়ের করা মামলায় ওই গ্রামের আলী আকবরকে (৫৫) আসামি করা হয়েছে।

এদিকে ভুক্তভোগীদের মেডিক্যাল পরীক্ষার জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্তকে শীঘ্রই আইনের আওতায় আনতে কাজ করছি।

উল্লেখ্য, উপজেলার ভবানীপুর ইউনিয়নের নরিন্দ গ্রামের দুই পরিবারের তিন শিশুকে ধর্ষণের অভিযোগ উঠে। তারা সম্পর্কে একই বাড়ির দুই পরিবারের চাচাতো বোন। নরিন্দ গ্রামের মিজবাহুল উলুম মহিলা ও নূরানি মাদরাসার শিক্ষার্থীরা মাঠে প্রতিদিন খেলাধুলা করতো। মাদরাসার পাশে আলী আকবরের বাড়ি।

গত ১৯ ও ২০ মার্চ শিশুরা তার বাড়ির আশপাশে ঘুরতে যায়। এ সময় তাদের চকলেট ও ১০ টাকার প্রলোভন দেখিয়ে ঘরে নিয়ে ধর্ষণ করে। শিশুরা বাড়িতে এসে স্বজনদের জানায়। এ ঘটনা জানাজানির পর থেকে আলী আকবর পলাতক রয়েছে।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ