বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড়

কাভার্ড ভ্যানের পেছনে ট্রাকের ধাক্কা, চালকসহ নিহত ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মেহেরপুর জেলায় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সিমেন্ট বোঝাই কাভার্ড ভ্যানের (ট্রাক) পেছনে ধাক্কা দেওয়ার ঘটনায় দুই ব্যক্তি নিহত হয়েছেন। নিহতদের একজন ওই ট্রাকের চালক এবং অপরজন তার সহকারী।

বৃহস্পতিবার (২৪ মার্চ) সকাল ৭টায় মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের সদর উপজেলার পুরাতন দরবেশপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. দ্বারা এ তথ্য নিশ্চিত করেন।

নিহতরা হলেন- ট্রাক চালক পাবনা জেলার সাথিয়া উপজেলার সলদানাচর গ্রামের হাসেম ব্যাপারীর ছেলে শাহাদত হোসেন (৪৫) ও তার সহকারী একই এলাকার নাগডেমরা গ্রামের মোজাহার আলীর ছেলে ফারুক হোসেন (৪২)।

স্থানীয়রা জানায়, চুয়াডাঙ্গা থেকে ছেড়ে আসা মেহেরপুরগামী একটি মিনিট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পুরাতন দরবেশপুরে রাস্তার পাশে দাঁড়ানো একটি সিমেন্ট বোঝাই কাভার্ড ভ্যানের পেছনে সরাসরি ধাক্কা দিলে ঘটনাস্থলেই দু’জন নিহত হন।

মেহেরপুর ফায়ার সার্ভিসের স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক জানান, দুর্ঘটনার সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে ট্রাক কেটে চালক ও তার সহকারীকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

মেহেরপুর সদর থানার ওসি শাহ মো. দ্বারা বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নেওয়া হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ