বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড়

মানিকগঞ্জে ইউপি সদস্যের মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মানিকগঞ্জের সাটুরিয়ায় নিখোঁজের এক দিন পর ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য ফরহাদ হোসেনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে ফরহাদের বাড়ি সংলগ্ন ধানখেতের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত ফরহাদ হোসেন সাটুরিয়া উপজেলার বরাইদ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বিকেল থেকেই ফরহাদ হোসেনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। রাতে সন্ধান চেয়ে মাইকিং করা হয়। আজ সকালে নিজ বাড়ির কাছেই একটি ধানখেতের পাশে স্থানীয়রা তার মরদেহ দেখতে পান। পরে পুলিশে খবর দিলে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুল আলম বলেন, ‘নিহতের মুখ ও পায়ে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।’

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ