মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মায়ের হাতে হাত রেখে কিশোর অপরাধকে ‘না’ বলার অঙ্গীকার ‘ছদ্মবেশী বাতিল ফেরকা চিহ্নিত করে মুখোশ উন্মোচন করতে হবে’ সব বেসরকারি দাখিল-আলিম মাদরাসার কমিটি পুনর্গঠনের নির্দেশ নতুন বছরে ওমরাহ যাত্রী বেড়েছে ৩০ শতাংশ হাফ প্যান্ট পরার বিষয়ে ইসলামের নির্দেশনা কী? ‘যারা মসজিদের ক্ষতি করতে চায় তারা নিজেরাই ধ্বংসের মুখে পতিত হয়’ ইমামকে হেনস্তা ও জোরপূর্বক পদত্যাগ করানোর প্রতিবাদে মানববন্ধন মিসরে মুফতি ওয়াজেদ আলীকে সংবর্ধনা, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সন্তানদের সন্দেহজনক ওয়েবসাইট থেকে দূরে রাখতে বললেন সৌদি গ্র্যান্ড মুফতি শুক্রবার বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই

ইউক্রেনে হাসপাতালে হামলা প্রতিদিন বাড়ছে: ডব্লিউএইচও

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনে হাসপাতাল, অ্যাম্বুলেন্স ও চিকিৎসকদের ওপর ৭০টির বেশি পৃথক হামলা হয়েছে বলে দাবি করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। প্রতিদিন এ হামলা ক্রমেই বাড়ছে বলেও জানিয়েছে আন্তর্জাতিক এ সংস্থা। খবর বিবিসি’র।

ডব্লিউএইচও বলছে, স্বাস্থ্য-সংক্রান্ত পরিষেবাগুলোকে নিশানা করা বর্তমানে রুশ রণকৌশলের অংশ হয়ে উঠেছে।

ডব্লিউএইচও’র পর্যালোচনা অনুযায়ী, গত ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনের স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোতে ৭২টি পৃথক হামলা চালানো হয়। এসব হামলায় কমপক্ষে ৭১ জন নিহত এবং ৩৭ জন আহত হয়।

এ ছাড়া স্বাস্থ্যসেবাকর্মী ও রোগীদের ‘সম্ভাব্য’ অপহরণ বা আটকের বিষয়টিও উল্লেখ করেছে ডব্লিউএইচও।

ডব্লিউএইচও’র ইউক্রেনের প্রতিনিধি জার্নো হ্যাবিচট বলেন, ‘(হামলার) এ সংখ্যা প্রতিদিন যেভাবে বাড়ছে, তাতে আমরা উদ্‌বিগ্ন। স্বাস্থ্যকেন্দ্রগুলো চিকিৎসক ও সেবিকাদের জন্য নিরাপদ স্থান হওয়া উচিত।’

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ