বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড়

কুলাউড়ায় টিলার মাটি চাপা পড়ে ৩ মাদরাসা ছাত্র নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কুলাউড়ায় টিলার মাটি চাপা পড়ে ৩ মাদরাসা ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

আজ শনিবার (২৬ মার্চ) দুপুরে উপজেলার ভাটেরা ইউনিয়নে এঘটনা ঘটেছে। নিহতরা সবাই ইসলামনগর গ্রামের বাসিন্দা। এঘটনায় এলাকায় শোকের মাতম চলছে। নিহতরা হলেন- আব্দুস সালামের পুত্র নাহিদ আহমদ (১৪), তছিবুর রহমানের পুত্র সুমন আহমদ (১৫) ও আব্দুল করিমের পুত্র কবির হোসেন (৯)।

নিহত নাহিদ আহমদ ও সুমন আহমদ স্থানীয় সাইফুল তাহমিনা আলিম মাদরাসার ৬ষ্ঠ ও ৮ম শ্রেণির ছাত্র এবং কবির হোসেন স্থানীয় বদরুল নুরুল ইবতেদায়ী মাদরাসার ৩য় শ্রেণির ছাত্র।

ভাটেরা ইউনিয়নের মেম্বার বদরুল ইসলাম ও নিহতদের পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার ২৬ মার্চ স্বাধীনতা দিবসের দিন ঘুরাঘুরির উদ্দেশ্যে তারা তিন জন দুপুর আনুমানিক ১২ টায় ভাটেরা রাবার বাগানের একটি টিলার গর্তে পাখির ছানা ধরতে যায়। এসময় হঠাৎ করে টিলার মাটি ধ্বসে তাদের উপর পড়ে যায়। মূলত ওই দিন সকালে বৃষ্টি হওয়ায় টিলার মাটি কিছুটা নরম ছিলো।

স্থানীয় লোকজন ওই ৩ শিশু গর্তে ঢুকতে দেখেন এবং মাটি চাপাকালে তাদের চিৎকারে এগিয়ে আসেন। শিশুদের পরিবারের লোকজনসহ স্থানীয় লোকজনের সহায়তায় মাটি সরিয়ে আশঙ্কাজনক অবস্থায় ৩ জনকে উদ্ধার করা হয়। তাৎক্ষণিক পার্শ্ববর্তী ফেঞ্চুগঞ্জ উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষন রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ করেনি। তবে আমরা বিষয়টি খতিয়ে দেখছি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ