বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড়

মহেশখালীতে প্রতিপক্ষের দায়ের কোপে যুবকের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মিছবাহ উদ্দীন আরজু
মহেশখালী প্রতিনিধি>

মহেশখালী উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের পাহাড়তলী এলাকায় প্রতি পক্ষের হামলার আহত হামিদ বক্সের ছেলে জাফর আলম (৩৫) চিকিৎসাধীন মারা গেছেন।

শুক্রবার (২৫ মার্চ) সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আহত জাফর আলম মারা গেছে বলে নিশ্চিত করেছেন মহেশখালী থানা পুলিশ।

সূত্রে জানা যায়, গত ১৮ মার্চ (শুক্রবার) রাতে মসজিদে নামাজের শেষে জমি নিয়ে পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় ৪/৫ জন গুরুতর আহত হয়। এসময় তাদেরকে স্থানীয়রা উদ্ধার করে মহেশখালী হাসপাতালে নিয়ে যায়। আহত জাফর আলমের অবস্থা গুরুতর হলে তাকে চট্টগ্রামে রেফার করা হয়। চট্টগ্রামে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

মহেশখালী থানার ওসি (তদন্ত) আশিক ইকবাল বলেন, জমি বিরোধ নিয়ে বড় মহেশখালীর পাহাড়তলি এলাকায় একটি মারামারির ঘটনায় আহত এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। এ নিয়ে ইতোমধ্যে হওয়া মামলার মাধ্যমে পরবর্তী আইনগত উদ্যোগ নেওয়া হবে বলে জানান।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ