শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ইউরোপে ৪ মার্কিন বিমান, ইরানের সঙ্গে চুক্তি নিয়ে ধোঁয়াশা সিলেটে দুই মাজারের কোটি টাকা তছনছ, হিসাব চাইলেন ডিসি সারওয়ার সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন আদ্-দ্বীন কর্তৃপক্ষের শিশুশ্রমমুক্ত সমাজ গঠন সময়ের গুরুত্বপূর্ণ দাবি: ইসলামী যুব আন্দোলন বিজিবি-বিএসএফ সম্মেলনে সীমান্ত অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি পুনর্ব্যক্ত হজ প্রস্তুতি নিয়ে আল ওয়াসির ফ্রি অনলাইন আলোচনা ও প্রশ্নোত্তর সভা ফেনীতে দুই মাসের শিশুকে হত্যার অভিযোগে বাবা গ্রেপ্তার এইচএসসির চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ করল ঢাকা বোর্ড নতুন অর্থবছরে কোন মন্ত্রণালয়ে কত বাজেট বরাদ্দ দেশে ফিরেছেন ৫২ হাজার ৪৯১ হাজি

নিউইয়র্ক রুটেও বিমানের ফ্লাইট চালু হবে: বিমান প্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী বলেছেন, ঢাকা-টরেন্টো রুটে বিমানের ফ্লাইট চালু হয়েছে, যথাসময়ের মধ্যে নিউইয়র্ক রুটেও বিমানের ফ্লাইট চালু হবে। এ বিষয়ে আমাদের কাজ অনেক দূর এগিয়েছে। এছাড়াও নারিতা, মালে, সিডনি, চেন্নাই ও কলম্বো রুটেও ফ্লাইট চালু করা হবে।

কানাডা সময় গতকাল রাতে টরন্টোর ডাউন টাউনে মেরিয়ট হোটেলে ঢাকা- টরেন্টো ফ্লাইট চালু উপলক্ষে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও কানাডাস্থ বাংলাদেশ হাইকমিশন কতৃক আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

তিনি আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল বিমান জাতীয় পতাকাকে বুকে ধারণ করে সারাবিশ্বে গৌরবের সাথে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে। তাই প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুসারে বিমানের রুট বৃদ্ধি করা হচ্ছে। কানাডায় সরাসরি ফ্লাইট চালু করা আমাদের জন্য মর্যাদার বিষয় ছিল। বিশ্বের অনেক বড় বড় এয়ারলাইন্স টরেন্টোতে ফ্লাইট পরিচালনা করার স্লট পায়না। বিমান পেয়েছে। এটি আমাদের সবার জন্য গর্বের বিষয়।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে কানাডায় ফ্লাইট চালু করেছি । জুন মাস থেকে সপ্তাহে ৩ দিন চলবে। এই ফ্লাইট লাভজনক হবে ইনশাআল্লাহ। কানাডা প্রবাসী বাংলাদেশীদের সহযোগিতা পেলে ভবিষ্যতে সপ্তাহে প্রতিদিনই ফ্লাইট চালু করতে পারি।

মাহবুব আলী বলেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের ৩য় টার্মিনাল ২০২৩ সালের সেপ্টেম্বরের মধ্য উদ্বোধন করতে পারবো। এই টার্মিনাল আন্তর্জাতিক মানের হবে, যাত্রীরা হিথ্রোসহ বিভিন্ন দেশের বড় বড় বিমানবন্দরের মতো সেবা পবেন এই বিমানবন্দরে। এছাড়াও পর্যটনকে আন্তর্জাতিক বাজারে প্রসার করতে কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক মানের করা হচ্ছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ